আমার স্বীকার করার কিছু নাই
গিলেজ দেল্যুজ
প্রিয় মিশেল (কোরসেল),
তুমি খুবই আনন্দদায়ক, বুদ্ধিমান এবং খারাপ হওয়ার জায়গাটাতে খুবই আক্রোশপূর্ন। যদিও, তুমি এর চাইতে আরো ভালো করতে পারো . . . তুমি আমাকে যে চিঠিটা পাঠিয়েছো, সেটা অনেকসময় যোগ করে মানুষ যা বলে, অনেকসময় তুমি নিজে যা মনে করো আর এই দুইটা একসাথে মিশে প্রতিফলিত করে এক ধরণের বিজয়োল্লাস, যা আমার অনুমিত দুর্ভাগ্যকে বয়ে আনে। একদিক দিয়ে তুমি আমাকে বলছো যে, আমি আমার জীবনে, শিক্ষকতায়, রাজনীতিতে সবদিক দিয়ে কর্নারড হয়ে আছি, আমি একটা নোংরা হিট স্টারে পরিণত হয়েছি যে, যে কোন ভাবেই হোক এটা সবসময় থাকবে না এবং এই বাধাঁ-ধরা পথ থেকে আমি কখনোই বের হয়ে আসতে পারবো না। অন্যদিক দিয়ে তুমি বলছো যে, আমি সবসময় পিছনে পড়ে থাকি, যে আমি তোমার রক্ত চুষেছি এবং তোমার বিষগুলি থেকে নমুনা নিয়েছি। তুমি হচ্ছো সত্যিকারের পরীক্ষাগুলি করো, নায়ক আর আমি সাইডলাইনে বসে তোমাকে দেখছি আর তোমার সুবিধাগুলি নিচ্ছি। এটা একেবারেই এইরকম না, যেভাবে আমি এই ব্যাপারে অনুভব করি। আমি সিজোজদের ব্যাপারে, সত্য বা মিথ্যার ব্যাপারে এতটাই বিরক্ত হয়ে আছি যে আমি খুব আনন্দের সাথে মানসিক বৈকল্যে বির্বতিত করি। মানসিক বৈকল্যের জয় হোক! (Vive la paranoia!) তুমি তোমার চিঠির মাধ্যমে আমার ভিতর কী ঢোকাতে চাও, যদি একটা ছোট্ট অসন্তুষ্টি না হয় (তুমি জানো, তুমি জানো, “স্বীকার করো”) এবং একটা খারাপ নীতিচেতনা (ধিক্কার তোমার প্রতি, তুমি পিছনে পড়ে যাচ্ছো . . .)। যদি তুমি আমাকে শুধু এইটাই বলতে চাও, তাহলে এটা তেমন একটা সমস্যার কথা না। তুমি তোমার বইয়ে যা খুঁজছো, তা হচ্ছে আমার প্রতি প্রতিশোধ। তোমার চিঠিটা একটা সমবেদনার ভানে পরিপূর্ণ এবং প্রতিহিংসার একটা আসল উচ্ছ্বাস . . .
অবশ্যই, হিতসাধনের ইচ্ছা তোমার শক্ত পয়েন্ট না। যখন আমি মানুষজনকে এবং বিষয়গুলিকে (অনেক বেশি না) ভালাবসতে এবং প্রশংসা করতে সক্ষম হই না, তখন আমার নিজেকে মনে হয় মৃত, মর্মান্তিকভাবে পরাজিত। কিন্তু তোমার ক্ষেত্রে মনে হয়, তুমি জন্মেছ খিটখিটে হয়ে, সমস্ত শিল্পই পরোক্ষ উল্লেখগুলিতে। “ আমি এইসবে ঢুকবো না . . . আমি আপনার উপর একটা বই লিখছি, কিন্তু আমি আপনাকে সেটা দেখবো . . .” সম্ভাব্য সমস্ত ব্যাখ্যাগুলি থেকে তুমি সাধারণভাবে বেছে নেবে সবচাইতে খারাপ এবং কুৎসিতটাকে। প্রথম উদাহারণ: আমি ফুকোকে ভালোবাসি এবং তার ভক্ত। আমি তার উপর একটা প্রবন্ধ লিখেছি। আর তিনিও, আমার উপর একটা লিখেছেন, যেটা থেকে তুমি একটা বাক্য উদ্ধৃতি দিয়েছ: “হয়ত একদিন এই শতাব্দীকে বলা হবে দেল্যুজিয়ান বলে।” তোমার মন্তব্য হচ্ছে: তারা একে অন্যকে ফুল পাঠায়। এটা মনে হচ্ছে যে, তুমি কখনোই বুঝতে পারবে না যে, ফুকোর প্রতি আমার প্রশংসাগুলি সত্যিকারের এবং ফুকোর বক্তব্যটা হচ্ছে একটা ঠাট্টা, আমাদেরকে যারা পছন্দ করে তারা তা শুনে হাসবে আর অন্যদেরকে তা উন্মত্ত করে তোলবে . . .
দ্বিতীয় উদাহারণ: আমার নখগুলি, যা খুব লম্বা আর অ-পরিচ্ছন্ন। তোমার চিঠির শেষদিকে তুমি বলেছো যে আমার শ্রমিকের অর্ন্তবাস (যা আসলে সত্যি নয়, আমি একটা কৃষকের অর্ন্তবাস পড়ি) মেরিলিন মনরোর ব্লাউজের আদলে তৈরী করা, আর আমার নখগুলি, গেটা গার্বো’র সানগ্লাসগুলির মতো। আর তুমি আমাকে প্লাবিত করেছো শ্লেষপূর্ণ, শয়তানি উপদেশে। যেহেতু তুমি আমার নখগুলির কথা অনেকবার বলেছো, আমি এখন বলতে চাই তারা আসলে কী। লোকজন আমাকে বলে যে, আমার মা এইগুলি কেটে দিতেন, আর এটা অডিপাস কমপ্লেক্স এবং নপুংসকতার (একটা অদ্ভুত ব্যাখ্যা, কিন্তু মনো-বিশ্লেষণ) সাথে সর্ম্পকিত। তারা আরো দেখেছেন যে, যদি তারা আমার আঙুলের দিকে দেখে থাকেন, তাহলে দেখে থাকবেন যে, তারা সাধারণ আঙুলের মতো নয়, আমি একটা কিছুকে স্পর্শ করতে পারি না, বিশেষ করে একটা কাপড়, আমার আঙুলগুলি দিয়ে, একটা তীব্র ব্যাথা ছাড়া, যার জন্য আমার প্রটেকশনের প্রয়োজন, যা আমার লম্বা নখগুলি আমাকে দেয় (একটা টেট্রালজিক্যাল এবং সিলেকটনোজিস্ট ব্যাখ্যা)। তারা আরো বলতে পারে এবং এটা সত্যি যে, আমি অশরীরী হবার স্বপ্ন দেখি নাই, কিন্তু অব্যক্ত হতে চেয়েছি এবং এই স্বপ্নটার ক্ষতিপূরণ আমি করেছি আমার নখগুলিকে বড় রেখে যা আমার পকেটে গুঁজে দিতে পারি, যাতে করে আর কোনকিছুই আমার কাছে এতোটা তীব্র মনে না হয় এর চাইতে যে সবাই এর দিকে তাকিয়ে আছে (একটা মনো-সামাজিক ব্যাখ্যা)। আর সব শেষে তারা বলতে পারে: “তুমি তোমার নখগুলিকে কামড়িয়ো না, কারণ এইগুলি তোমার, যদি তুমি নখগুলিকে ভালোবাসো। অন্য কারোটা খাও, এটা ধরে নিয়ে যে, তুমি চাও আর যদি তুমি পারো (একটা রাজনৈতিক ব্যাখ্যা, ডারিয়েন)। কিন্তু তোমাকে তো বেছে নিতে হবে, সবচেয়ে মানহানিকর ব্যাখ্যাটা: সে নিজেকে আলাদা করতে চায়, তার গেটা গার্বো অংশটার জন্য। যাই হোক, এটা কী আশ্চর্য না যে, আমার কোন বন্ধুরা আমার নখগুলিকে খেয়াল করে নাই, তারা এটাকে দেখেছে সম্পূর্ণ স্বাভাবিক হিসাবে, যা হঠাৎই রোপন করা হয়েছে কোন ঝড়ো বাতাসের থেকে, যা নিয়ে কেউই কথা বলার প্রয়োজন বোধ করে না?
তোমার প্রথম সমালোচনাটাতে ফিরে আসি; তুমি বলেছো এবং পুনরাবৃত্তি করেছো: আপনি ব্লকড এবং কর্নারড হয়ে গেছেন, *স্বীকার করুন*। এর্টনি জেনারেল, আমার স্বীকার করার কিছু নাই। যেহেতু আমার বিষয়টা হচ্ছে আমাকে নিয়ে একটা বইয়ের কথা - তুমিই একমাত্র যাকে এই বিষয়ে দায়ী করা যায় - আমি এখানে ব্যাখ্যা করতে চাই আমি যা লিখেছি , তাকে আমি কিভাবে দেখি। আমি এমন একটা প্রজন্মে অবস্থান করি, যা প্রজন্মগুলির মধ্যে শেষ, যারা কম বেশি দর্শনের ইতিহাসের সাথে জড়িত ছিল। দর্শনের ইতিহাস হচ্ছে ইতিহাসের একটা আবশ্যিক, দমনমূলক কর্ম, এটা হচ্ছে দর্শনের সবচেয়ে নিজস্ব অডিপাস। “সবসময় একই ব্যাপার, তুমি নিজের নামে একটা কিছু বলার সাহস করবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি এটা বা ওটা পড়ছো, আর ওটার উপর এটা, আর এটার উপর ওটা।” আমার প্রজন্মের অনেকেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে নাই; কেউ কেউ করেছে নিজস্ব কার্যপ্রণালীগুলি এবং নতুন নিয়মগুলির মাধ্যমে, একটা নতুন স্বরের মাধ্যমে। আমি দীর্ঘসময় ধরে দর্শনের ইতিহাসের উপর কাজ করেছি, এই এবং এই বই পড়েছি এই এবং এই একজন লেখকের উপর। কিন্তু আমি এর ক্ষতিপূরণ করেছি বিভিন্নভাবে: প্রথমত, সেইসব লেখকদেরকে ভালোবাসা, যারা ঐ ইতিহাসের র্যাশনালিস্ট ধারার বিপরীতে ছিল। আমি লুক্রটিয়াস (Lucretius), হিউম, স্পিনোজা এবং নিটশের মধ্যে একটা গোপন সংযোগ খুঁজে পেলাম যা অস্বীকৃতি, সমালোচনা, আনন্দের চাষ, অভ্যন্তরের ঘৃণা, শক্তিগুলির এবং সর্ম্পকগুলির বাহ্যিকতা, ক্ষমতার অভিযুক্তকরণ ইত্যাদির মধ্যে অবস্থান করে। অন্য যে কোন কিছুর চাইতে আমি যা পুনঃআস্বাদ করেছি তা হচ্ছে হেগেলিজম এবং দ্বান্দ্বিকতা। কান্টের উপর আমার বইটা ছিল অন্য রকম একটা কিছু। আমি এটা পছন্দ করি, আমি এটা লিখেছি একজন শত্র“র উপর একটা বই হিসাবে; আমি এটাতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে কান্ট পরিচালনা করেন, কী তার নির্মাণকৌশলগুলিকে তৈরী করে - যুক্তির হাইকোর্ট, ক্ষমতাগুলির পরিমিত ব্যবহার, আরো অনেক হাইপো-ক্রিটিক্যালদের সবার বশ্যতা, যা আমাদের উপর আরোপ করা হয় সংসদ সদস্যদের শিরোনাম হিসাবে। কিন্তু আমি বিশ্বাস করি, সেই সময়ে যা আমাকে সত্যিকার অর্থে বের হয়ে আসতে সাহায্য করেছে, তা হচ্ছে, দর্শনের ইতিহাসকে একটা প্যাঁচ খাওয়া প্রক্রিয়া হিসাবে দেখাটা অথবা একই জিনিসের অনেক পরিমাণ, একটা অনবদ্য পরিকল্পনাটা। আমি নিজেকে কল্পনা করবো পিছনের দিক থেকে একজন লেখকের দিকে যাত্রা, এবং তাকে শিশু বানানো, যে হয়তো তার নিজের মতো হবে, সন্দেহ নাই দানবীয় হবে। তার এই শিশু হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা, লেখকটাকে বলতে হবে, প্রতিক্রিয়াতে সবকিছুই, যা আমি তাকে দিয়ে বলাতে চাই। কিন্তু এই শিশুটা যে দানবীয় হবে এইটা একটা পূর্বশর্ত, কেননা এইটা সব ধরণের বিকেন্দ্রীকরণগুলি, পিছলানোগুলি, বিভাজনগুলি, গোপন প্রত্যাহারগুলির মধ্যে দিয়ে যায়, যা আমাকে অনেক আনন্দ দেয়। বার্গসঁ এর উপর আমার বইটাকে আমি এই দিকের প্রতিনিধিত্বকারী বলে মনে করি। আর আজকে এখানে অনেক লোকজন আছেন যারা হাসেন আর আমাকে গালাগালি করেন এমনকি বার্গসঁ এর উপরও লেখার জন্যে। কারণ হয়তো তারা ইতিহাস সর্ম্পকে কিছুই জানতো না। তারা জানে না, বার্গসঁ এর উপর কতোটা ঘৃণা ছিল প্রথম দিকে, ফরাসী বিশ্ববিদ্যালয়গুলিতে, এবং কিভাবে তিনি আর্কষণ করেছিলেন সব ধরণের পাগল এবং প্রান্তীয় মানুষদের, ফ্যাশনেবল হোক আর না হোক। এবং এটা তার কারণে হলো কি হলো না এর গুরুত্ব এখানে খুবই কম।
নিটশে, যাকে আমি দেরিতে পড়েছি, আমাকে বের করে নিয়ে এসেছে, এই সবকিছুর ভিতর থেকে। যে কারণে তার প্রতি এইরকম একটা আচরণ করা অসম্ভব। সে এমন একজন যে আপনার পিছনে স্ক্রু ঘোরাবে। সে আপনাকে এমন ন্যায়ভ্রষ্ট স্বাদ দিবে যা মার্কস বা ফ্রয়েডের কাছ থেকে আপনি পাবেন না: সবার তার নিজের নামে সহজ কিছু বলার বাসনা, প্রভাবগুলির মধ্যে দিয়ে কথা বলা, তীব্রতাগুলি, অভিজ্ঞতাগুলি, পরীক্ষাগুলি। একজনের নিজের নামে কোনকিছু বলা খুবই অদ্ভুত, এর জন্যে মোটেও না যে, যখন আমরা নিজেদেরকে দাস হিসাবে, ব্যক্তি হিসাবে অথবা বিষয় হিসাবে দেখি, যখন আমরা নিজেদের নাম দিয়ে জানি। অন্যদিক দিয়ে একজন ইনডিভিজুয়্যাল একটা সত্যিকারের আসল নাম অর্জন করে তার অ-ব্যক্তিকীকরণের সবচেয়ে কঠোর কার্যক্রমগুলির ফলাফলের মাধ্যমে, যখন সে নিজেকে আধিক্যগুলির প্রতি উন্মুক্ত করে, যা তাকে পরিব্যাপ্ত করে এবং তীব্রতাগুলি যা তার সমস্ত সত্তার ভিতর দিয়ে বয়ে যায়। এই নামটার তাৎক্ষণিক উপলদ্ধি এইরকম একটা নিবিড়ি আধ্যিকের যা অ-ব্যক্তিকীকরণের বিপরীত, যা নিয়ে আসে দর্শনের ইতিহাস, ভালোবাসার একটা অ-ব্যক্তিকীকরণ এবং যা আত্মসর্মপণের নয়। যে গভীরতা আমরা জানি না, আর আমাদের নিজস্ব অনুয়ন্নের গভীরতা, যেখান থেকে আমরা কথা বলি। আমরা হয়ে উঠি একটা অদ্ভুত ভাবগুলির একটা ঢিলা বান্ডিল, নামগুলি, প্রথম নামগুলি, আঙুলগুলি, জিনিসগুলি, পশুগুলি, অতি সূক্ষ ঘটনাগুলি: হিট স্টারদের বিপরীতে। এই তাৎক্ষণিক দিকনির্দেশনায় আমি দুইটা বই লিখতে শুরু করি: ডিফারেন্স অ্যান্ড রিপিটেশন এবং লজিক অফ সেন্স। আমি মনে করি না আমার কোন ইল্যুশন ছিল: তারা এখনো একটা একাডেমিক সংবেশনে পূর্ণ - তারা খুবই পরিশ্রমের - কিন্তু সেখানে এমনকিছু ছিল, যা আমি চেষ্টা করেছি ঝাঁকিয়ে তুলতে, নিজের ভেতরে চাঙ্গা করে তুলতে। আমি চেষ্টা করেছি লেখার সাথে একটা চুক্তি করতে একটা নিরন্তর পরিবর্তন পরম্পরার মধ্যে, একটা সংকেত হিসাবে না। আর কতগুলি পৃষ্টা আছে যা আমি পছন্দ করি, ডিফারেন্স অ্যান্ড রিপিটেশন এ; সেইগুলি হচ্ছে অবসাদ আর গভীর চিন্তার, উদাহারণস্বরূপ, কারণ তারা জীবন্ত অভিজ্ঞতাকে প্রতিফলিত করে উপস্থিতিগুলি সত্বেও। তারা খুব বেশি দূর পর্যন্ত যায়নি, কিন্তু এটা ছিল একটা শুরু।
আর তখন ফেলিক্স গুট্টেরীর সাথে আমার দেখা হয়, আমরা নিজেদেরকে খুঁজে পাই এবং সর্ম্পূণ করি, অ-ব্যক্তিকীকরণ (singularized) করি একে অন্যকে - সংক্ষেপে কিভাবে আমরা ভালবাসি। যা এন্টি-অডিপাস এ পরিণত হয়, যা একটা নতুন প্রগতিকে চিহ্নিত করে। আমি বিস্মিত, বইটার বৈরী স্বাগতমের আনুষ্ঠানিক কারণগুলির একটা কী এই যা মাঝে-মাঝে সামনা-সামনি আসে, সংক্ষেপে, যা হচ্ছে যে, আমরা একসাথে এটা বের করেছি, মানুষজনকে ঝগড়াগুলি এবং আরোপনগুলি থেকে বন্ঞিত করা, যা তারা ভালবাসে। সুতরাং, তারা জট খোলার চেষ্টা করে অবোধ্যতার (undiscernible) অথবা সঠিকভাবে নির্ণয় করতে চায় যে, আমাদের মধ্যে কী আছে। কিন্তু যেহেতু প্রত্যেকে, আর প্রত্যেকের মতোই, হয়ে উঠে বহুবিধ, তা তৈরী হয় খুব অল্পকিছু লোকের জন্য। আর সন্দেহাতীতভাবে অ্যান্টি-অডিপাস কে বলা যাবে না যে এটা জ্ঞানের সমস্ত রকমের আনুষ্ঠানিক রীতির সংবেশন থেকে মুক্ত হতে পেরেছে: অবশ্যই এটা এখনো বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভুক্ত, কারণ এটা এখনো যথেষ্ঠ রীতি-সম্মত, এবং এখনো “পপ” দর্শনকে বা “পপ” বিশ্লেষণকে প্রতিনিধিত্ব করে না, যার স্বপ্ন আমরা দেখি। কিন্তু আমি এটা দেখে অবাক হয়েছি: যারা এই বইটাকে কঠিন বলে মনে করেছে, তাদের প্রত্যেকেই ভালো শিক্ষিত, বিশেষ করে মনোবিশ্লেষণের ক্ষেত্রে। তারা বলে: এইটা কী, দেহ ছাড়া অঙ্গ? বাসনার মেশিনগুলি বলতে তুমি কী বোঝাতে চাও? অন্যদিকে, যারা অল্প কিছু জানে, যারা মনোবিশ্লেষনের মাধ্যমে নষ্ট হয় নাই, তাদের সমস্যাটা কম এবং তারা যা বুঝে না তা একপাশে সরিয়ে রাখতে কিছু মনে করে না। এটাই আমাদের বলার কারণ যে, যারা এই বইটা সর্ম্পকে সচেতন হবে, অন্তঃত তাত্ত্বিকভাবে তাদের বয়স, পনের থেকে বিশের মধ্যে। একটা বই মূলত: দুইভাবে পড়া যায়: হয় আমরা এটাকে দেখবো একটা বক্স হিসাবে যা আমাদেরকে একটা অভ্যন্তরের দিকে নির্দেশ করে, আর এই ক্ষেত্রে আমরা একটা সিগনিফাইডকে খুঁজি; যদি এখনো আমরা আরো বেশি ন্যায়ভ্রষ্ট বা দুর্নীতিগ্রস্ত হই, আমরা সিগনিফায়ারকে খুঁজি। এবং এরপর আমরা এই বইটাকে মনে করি একটা বক্স হিসাবে যা প্রথম জিনিসটাকে ধারণ করে বা এটাকে তা ধারণ করে, অন্যভাবে। আর আমরা মন্তব্য করতে পারি, বিশ্লেষণ করতে পারি, এবং ব্যাখ্যাগুলির দাবি করতে পারি, আমরা বইটা সর্ম্পকে লিখতে পারি এবং এইরকম অন্তহীনভাবে। অথবা আরেকভাবে পড়তে পারি: আমরা বইটাকে দেখতে পারি একটা ছোট সিগনিফাইয়িং মেশিন হিসাবে; একমাত্র সমস্যাটা হচ্ছে যে, “এটা কী কাজ করে এবং কিভাবে কাজ করে? এটা কিভাবে তোমার জন্য কাজ করে?” এটা যদি কাজ না করে, যদি কোনকিছুই না ঘটে, তাহলে আরেকটা বই নাও। এই আরেকভাবে পড়াটা আসলে তীব্রতাগুলির উপর ভিত্তি করা: কোন একটা কিছু বা ঘটে না। এখানে কোনকিছু ব্যাখ্যা করার নাই, কোনকিছু বোঝার নাই, কোনকিছু ব্যাখ্যা করার নাই। এটাকে একটা বৈদুত্যিক সংযোগের সাথে তুলনা করা যায়। একটা দেহ ছাড়া অঙ্গগুলি: আমি জানি, অশিক্ষিত লোকেরা এটা সাথে সাথে বুঝতে পারে, তাদের “অভ্যাসগুলি” কে ধন্যবাদ। এই অন্যভাবে পড়াটা পূর্বগামীটার বিপক্ষে যায়, যেহেতু এটা তাৎক্ষণিকভাবে একটা বইকে বাহ্যিকতার দিকে নির্দেশ করে। একটা বই হচ্ছে অনেক জটিলতার ভিতর একটা ছোট খাঁজ, বাহ্যিক মেশিনারী। লেখালেখি হচ্ছে অন্যদের মধ্যে একটা প্রবাহ; এটা বিশেষ কোন সুবিধা ভোগ করে না এবং বর্তমান ও কাউন্টার-বর্তমানের সর্ম্পকগুলির মধ্যে প্রবেশ করে, পিছন-ধোয়ার সাথে অনান্য প্রবাহগুলির - গু, বীর্য, বক্তৃতা, কর্ম, যৌনকামনাউদ্রেগকারী, টাকা-পয়সা, রাজনীতি ইত্যাদির। ব্লুম এর মতো, এক হাতে বালির উপর লেখা আর এক হাতে হস্তমৈথুন করা - এই দুইটা প্রবাহের কী সর্ম্পক? আমাদের নিজস্ব বাহ্যিকতার জন্য (অন্তঃত আমাদের বাহ্যিকতার মধ্যে একটা)। এটা মানুষের একটা বড় গ্র“প (বিশেষ করে তরুণরা) যাদেরকে সাইকো অ্যানালাইসিস খাওয়ানো হয়েছে। তারা “কর্নারড”, তোমার কথা মতো, কারণ তারা অবিরাম পুনরাবৃত্তি করে, কম বা বেশি, বিশ্লেষিত হওয়ার জন্য। তারা এখনই সমালোচনা করে বিশ্লেষণকে, কিন্তু তারা সমালোচনা করে সাইকোঅ্যানালাইসিসের পরিভাষাগুলিতে। উদাহারণস্বরূপ, অন্তরের উল্লাসের একটা গোপন উৎস: কিভাবে ছেলেরা FHAR [Front Homosexuel d'Action Revolutionnaire] এ অংশ নেয়, মেয়েরা MLF [Mouvement de Liberation de la Femme] এ এবং আরো অন্যগুলিকে বিশ্লেষণ করা? এটা কী তাদেরকে ভাবিয়ে তোলে না? তারা এটা বিশ্বাস করে? তারা কৌচের উপর বসে পৃথিবীতে কী করছে? এই ধারাটার অস্তিত্ব এন্টি-অডিপাসকে সম্ভব করে তোলছে। আর যদি মনোচিকিৎসকরা, একদম বেকুব থেকে শুরু করে সবচেয়ে বুদ্ধিমান পর্যন্ত, এই বইটার অনেক অংশ সর্ম্পকে বৈরীভাবে প্রতিক্রিয়া জানায়, তারা আক্রমণ করার চাইতে আত্মরক্ষমূলক হয়, তাদের প্রতিক্রিয়া বাস্তবিকভাবে শুধুমাত্র এই বিষয়ের একটা ফলাফল নয়, বরং এই ধারণার যা আরো বাড়বে, যার ফলশ্র“তিতে, মানুষ আরো বেশি বেশি খাবে যার ভিতর দিয়ে বলা হবে “পাপ্পা, মাম্মা, অডিপাস, নপুসংককরণ, প্রত্যাবর্তী” সর্ম্পকে এবং সাধারণে সঠিকভাবে যৌনতার নির্বোধ ইমেজের মধ্যে দিয়ে এবং বিশেষ করে নিজস্ব, যা তাদেরকে প্রস্তাব করা হয়। যেমনটা আমরা বলেছি, মনোচিকিৎসকদেরকে “জনগন” কে হিসেবের মধ্যে নিতে হয়, ছোট আকারের জনসাধারণকে। আমরা এই বিষয়ে সুন্দর সুন্দর চিঠি পেয়েছি, যা মনো-বিশ্লেষন এর একজন “লুম্পেন প্রলেতারিয়েত” পাঠিয়েছে, যা সমালোচনার প্রবন্ধগুলির চাইতে অনেকবেশি সুন্দর।
এভাবে গভীর পাঠ, বাহ্যিক-প্রবাহের বিরুদ্ধে প্রবাহের, মেশিনগুলির সাথে মেশিনগুলির, পরীক্ষনগুলির, সবার জন্যে ঘটনাগুলির সাপেক্ষে (যার আসলে একটা বইয়ের সাথে যোগাযোগ নেই, কিন্তু এর টুকরাগুলি আর অন্য জিনিসগুলির সাথে ক্রিয়াশীল থাকার জন্যে একটা নতুন পদ্ধতি, সেটা যা-ই হোক . . . ইত্যাদি) - ভালোবাসার একটা সুস্পষ্ট প্রকাশ। এটাই হচ্ছে সত্যিকার অর্থে পথ, যেভাবে তুমি বইটাকে পড়ো। আর তোমার চিঠির যে অংশটা আমার কাছে সুন্দর মনে হয়েছে, বলা যায় চমৎকার হয়েছে, সেটা হচ্ছে যেখানে তুমি ব্যাখ্যা করেছো যে, কিভাবে তুমি এটা পড়েছো, তোমার নিজের ক্ষেত্রে তুমি এটাকে কিভাবে ব্যবহার করেছো। হায়! হায়! কেন তোমাকে পরমুহুর্তে ফিরে আসতে হলো একটা নিন্দা করার মনোভাবে? “তুমি এটা দিয়ে বের হয়ে যেতে পারবে না। আমরা দ্বিতীয় খন্ডের জন্যে অপেক্ষা করছি; তুমি ঠিক আগের গতিপথে থেকে যাবে . . . । ” না, এটা মোটেই সত্যি না। আমাদের পরিকল্পনাগুলি আছে। আমরা লেগে থাকবো কারণ আমরা একসাথে কাজ করতে ভালোবাসি। কিন্তু এটা কখনোই একটা ধারাক্রম হবে না। বাইরের সাহায্য নিয়ে আমরা ভাষা এবং চিন্তা, উভয় ক্ষেত্রে এমন আলাদা একটা কিছু করবো যে, যারা আমাদের কাজ সর্ম্পকে ধারণা করতে চাচ্ছে, তারা বলবে যে: এরা পুরোপুরি পাগল হয়ে গেছে, অথবা এই দুইটা হচ্ছে একজোড়া বানচোত, অথবা এরা অবশ্যই চালিয়ে যেতে পারবে না। প্রতারণা এক ধরণের সুখ। এটা এমন না যে, আমরা তাদেরকে বিশ্বাস করাতে চাই যে, আমরা পাগল; আমরা পাগল হবো, যদিও আমাদের নিজেদের সময়ে এবং আমাদের নিজেদের মতো করে। মানুষের এত তাড়া কিসের? আমরা জানি যে, এন্টি-অডিপাস এর প্রথম খন্ডের এখনো অনেক আপোস আছে - অনেক পান্ডিত্যপূর্ণ ব্যাপার আছে, যা এখনো ধারণাগুলির মতো মনে হয়। সুতরাং, আমরা এইগুলি পরিবর্তন করবো, আমরা এর মধ্যেই পরিবর্তন করেছি; আমরা ঠিকমতোই করছি। কিছু মানুষ মনে করে যে, আমরা একই পুরনো পথে থাকতে বাধ্য। আমরা কিছুটা স্বস্তি পেয়েছি, পন্ঞম সাইকোঅ্যানালাইটিক্যাল গ্র“পের কাছ থেকে। দুঃখ, আমাদের জন্য। আমরা আরো অন্য কিছুর স্বপ্ন দেখি, আরো গোপন এবং আরো আনন্দকর কিছুর। আমরা আর কখনোই আপোস করবো না, কারণ আমরা জানি, এইটা জরুরী হবে না। আর আমরা সবসময় মিত্রদেরকে খুঁজে পাবো, আমরা যাদেরকে চাই অথবা যারা আমাদেরকে চায়।
তোমার দলের জন্য, তুমি এখনো ব্যস্ত ক্রুদ্ধতায়, প্রকাশনায়, প্রশ্নপত্রগুলি তৈরী করাতে, জনগনকে স্বীকারোক্তি আদায় করাতে (“স্বীকার কর, স্বীকার কর . . .”)। কেন আমরা তা করবো? আমি যা ধারণা করি তা এর সর্ম্পূণ বিপরীত: গুপ্ততার একটা কাল, অর্ধেকটা স্বেচ্ছাপ্রণোদিত, অর্ধেকটা বাধ্যতামূলক, যা নতুন জন্ম নেয়া বাসনাকে আশ্রয় দেবে, বিশেষ করে, রাজনীতিতে। তুমি আমাকে পেশাগতভাবে কর্নারড দেখতে চাও, কারণ আমি ভিনসেন্স এর ফ্যাকাল্টিতে পড়াচ্ছি গত দুই বছর ধরে এবং তারা বলে, তুমি বলো যে, আমি সেখানে আর কোন কাজ করছি না। তুমি মনে করো যে, আমি যা বলছি তার সবকিছুই পরস্পরবিরোধী, “অধ্যাপকের পদকে অস্বীকার করা, কিন্তু শেখানোকে নিন্দা করা, নিয়মিত কাজ করা, যখন সবাই এটাকে বাদ দিতে চাইছে।” আমি পরস্পরবিরোধিতার নিয়ে চিন্তিত নই, আর আমি একজন নীতিবান লোক নই যে এর শর্তের ট্রাজেডীর ভিতর বসবাস করে: আমি কথা বলি কারণ এটা তা-ই, যা আমি করতে চাই। আমাকে সাহায্য করা হয়েছে, অপমান করা হয়েছে, অবরুদ্ধ করা হয়েছে জঙ্গী, ভুয়া পাগল, আসল পাগল, বোকা, খুব বুদ্ধিমান লোকদের দিয়ে; ভিনসেন্স এ এটা ছিল আনোন্দচ্ছল মজার। এটা দুই বছর পর্যন্ত স্থায়ী ছিল। যথেষ্ঠ হয়েছে, জিনিসগুলির পরিবর্তন হওয়া প্রয়োজন . . .
এইভাবে আমার “স্বীকার” করার কিছু নাই। এন্টি-অডিপাস এর সাফল্য নিয়ে ফেলিক্স বা আমার কিছু করার নেই। একভাবে বলতে গেলে, এটা আমাদের সাথে সর্ম্পকিত কিছু না, যেহেতু আমরা অনান্য প্রকল্পগুলি নিয়ে ব্যস্ত। সুতরাং আমাকে তোমার সমালোচনা থেকে মুখ ফিরাই, যা কর্কশ আর আরো বেশি হাতাশার। তুমি যা বলেছো তা হচ্ছে আমি সবসময় পিছনে পড়ে যাচ্ছি, আমার শক্তি খরচ করছি, অন্যদের পরীক্ষাগুলির সুবিধাটা নিচ্ছি - সমকামী, মাদকাসক্ত, মাতাল, মর্ষকামী, পাগল, ইত্যাদির - অস্পষ্টভাবে তাদের আনন্দগুলির থেকে এবং তাদের বিষগুলির থেকে নমুনা নিচ্ছি, এদের একটারও অভিজ্ঞতা না নিয়ে। তুমি আমার বিরুদ্ধে আমার একটা লিখার কথা বলতে পারো যেখানে আমি বলেছি কিভাবে একজন আর্টারড এর উপর একজন পেশাদার লেকচারার হওয়া এড়াতে, ফিজগেরাল্ড এর উপর একজন বৈশ্বিক অ্যামেচার হতে পারে। কিন্তু তুমি আমার সর্ম্পকে কী জানো যখন একবার বলা হয় যে, আমি গোপনীয়তায় বিশ্বাস করি - মিথ্যাভাষণ এর ক্ষমতায়, বরং এইরকম একটা বিবরণের চাইতে যা শুদ্ধতার এবং সত্যের একটা মনস্তাপের বিশ্বাসের সাক্ষী নিয়ে আসে? যদি আমি সরে না আসি, যদি আমি ভ্রমন না করি, আমি গতিহীন যাত্রাগুলি করি যেমনটা অন্যরা করে থাকে, এবং আমি তাদেরকে মাপতে পারি শুধুমাত্র আমার আবেগগুলি দিয়ে, প্রকাশ করতে পারি সবচেয়ে তীর্যক এবং গতি পাল্টে দেয়া পথে, যেভাবে আমি লিখি। আর সমকামী, মাতাল বা মাদকাসক্তদের সাথে আমার সর্ম্পক নিয়ে কে মাথা ঘামায়, যদি আমি একই তাদের মত একই ফলাফলে পৌঁছতে পারি, অন্য কোন উপায়ে?
সমস্যাটা আসলে মানুষ হিসাবে এইটা বা ওইটা হওয়া না, বরং একজন মানব হয়ে উঠার ব্যাপার, একজন সর্বজনীন জীব হয়ে উঠার: একজনের নিজেকে পশু হিসাবে না নেয়া, বরং শরীরের মানবীয় সংগঠনকে আলগা করার, শরীরের নিবিড়তাকে এইরকম এবং এইরকম অংশে কেটে দেয়া, আমাদের প্রত্যেকে আবিষ্কার করতে পারি যে, কোন অংশটা সত্যিকারভাবে তার, আর এই গ্র“পগুলি, এই জনগন, এই প্রজাতিগুলি যারা তার অধিবাসী। কেন আমি মেডিসিন বিষয়ে বলবো না একজন ডাক্তার না হয়েও, যদি আমি কুকুর হিসাবে এই সর্ম্পকে বলি? কেন আমি ড্রাগ নিয়ে বলবো না ড্রাগ না ব্যবহার করে, যদি আমি এই সর্ম্পকে একটা ছোট্ট পাখি হিসাবে বলি? এবং কেন আমি কোনকিছুর উপর বক্তৃতা দিবো না, যদিও এই বক্তৃতা হয় সর্ম্পূণভাবে অবাস্তব এবং বানানো, আর এটা দেয়ার প্রমাণপত্র কেউ না চাইলে? ড্রাগ অনেকসময় প্রলাপের কারণ হয়। কেন আমি ড্রাগের বিষয়ে ক্ষেপবো না? তুমি তোমার নিজস্ব “বাস্তবতা” দিয়ে কী করতে পারো? তোমার বাস্তবতা নির্বোধ। আর তারপর, কেন তুমি আমাকে পড়ো? সর্তক পরীক্ষামূলকের ক্ষেত্রে তোমার বিচার অকেজো, প্রতিক্রিয়াশীল একটা ব্যাপার। এন্টি-অডিপাস থেকে যে বাক্যটা আমি প্রেফার করবো, তা হচ্ছে: না, আমরা কখনো সিজ্রোফেনিয়াদের দেখি নাই . . . .
______________________________________________________
বাংলা অনুবাদের নোট:
মিশেল কোরসেল দেল্যুজ নামে একটা বই লিখেন ১৯৭৩ সালে। দেল্যুজের এই লিখাটা তার একটা প্রতিক্রিয়া। প্রথম ছাপা হয়েছিল লা কুইজনি লিটারারি নামে একটা পত্রিকাতে (এপ্রিল ১-১৫, ১৯৭৩) পৃষ্টা ১৭-১৯. [এর খানিকটা বর্ধিতরূপ কোরসেল এর দেল্যুজ বইয়ের সংযোজন হিসাবে “মিশেল কেরসোল প্রতি একটা চিঠি” নামে ছাপা হয়। মিশেল কোরসেল এর বইটা এডিশনস ইউনিভার্সিটিজ ফ্রান্সে প্রকাশ করেছিল ১৯৭৩ সালে। ফরাসী থেকে ইংরেজীতে অনুবাদটা করেছেন জেনিস ফোরমেন, যা Semiotext২.৩ , ১৯৭৭; পৃষ্টা ১১১-১১৬ তে ছাপা হয় [এন্টি-অডিপাস সংখ্যা তে]। বাংলা ভাষান্তরের ক্ষেত্রে এর ইন্টারনেট সংস্করণের ইংরেজীটা নেয়া হয়েছে।
আমার মনে হৈছে, দেল্যুজ সর্ম্পকে জানার ক্ষেত্রে বা আগ্রহ এর ভালো একটা রচনা এইটা। এইখানে তার কাজকর্ম সর্ম্পকে তার নিজস্ব একটা বয়ান আছে, যা একইসাথে পরিচিতিমূলক ও তার ভাবনার একটা ক্রম। দেল্যুজ সর্ম্পকে একটা ধারণা হয়তো এই লিখা থেকে পাওয়া যাবে। লিখাটা থেকে স্পষ্টভাবেই বোঝা যায় যে, দেল্যুজ একজন দার্শনিক এবং তার কাজ-কর্মগুলি দর্শন ও দার্শনিকদেরকে নিয়াই।
বাংলা অনুবাদটা ২০০৬ খ্রীষ্টাব্দের অক্টোবর মাসে ওয়েব গ্র“প মানুষ নেটওর্য়াকে এবং ওয়েব পত্রিকা বাসভূমিতে ২০০৬ খ্রীষ্টাব্দের ঈদসংখ্যায় প্রচারিত হয়।
Wednesday, May 7, 2008
নিয়ন্ত্রন এবং হয়ে উঠা
নিয়ন্ত্রন এবং হয়ে উঠা
আন্তোনিও নিগ্রি’র সাথে গিলেজ দেল্যুজ এর কথাবার্তা
নিগ্রি: আপনার বুদ্ধিচর্চার জীবনে রাজনীতির সমস্যাটা সবসময় উপস্থিত ছিল বলে মনে হয়েছে। একদিকে বিভিন্ন আন্দোলনগুলিতে (কয়েদীদের, সমকামীদের, ইতালিয়ান স্বায়ত্তশাসনকামীদের, প্যালেষ্টাইনিদের) আপনার সম্পৃত্ততা, অন্যদিকে প্রতিষ্ঠানগুলিকে ক্রমাগত সমস্যায়িত করা, একটা থেকে শুরু করে আরেকটাতে এবং একটা অপরটার সাথে মিথস্ক্রিয়া করে আপনার কাজে, হিউম এর উপর বইটা থেকে শুরু করে ফুকো পর্যন্ত। রাজনীতির প্রশ্নের এই স্থায়ী সংশ্লিষ্টতার শেকড়গুলি কী, আর কিভাবে এটা আপনার কাজের অগ্রগতির সাথে এতোটা জড়িত ছিল? আপনার কাজে, আন্দোলন এবং প্রতিষ্ঠানের সর্ম্পকটা কেন সবসময় সংশয়িত?
দেল্যুজ: আমি আগ্রহী সম্মিলিত সৃষ্টিগুলিতে, প্রতিনিধিত্বগুলির চাইতে। এখানে “প্রতিষ্ঠানগুলি” তে একটা পুরো ক্রমের আন্দোলন হয়েছে, যারা আইনগুলি এবং চুক্তিগুলির সাপেক্ষে স্বাধীন। হিউম এ আমি যা পেয়েছিলাম তা ছিল প্রতিষ্ঠানগুলি এবং আইনের একটা খুবই সৃষ্টিশীল ধারণা। আমি প্রথমদিকে আইনের প্রতি বেশি আগ্রহী ছিলাম রাজনীতির চাইতে। এমনকি মাসোচ (Masoch) এবং সাডের (Sade) ব্যাপারে আমি যেটা পছন্দ করতাম সেটা হচ্ছে মাসোচ এ চুক্তিগুলির ধারণা সবজায়গাতে বাঁকানো এবং সাড এ প্রতিষ্ঠানগুলি, যেগুলি এসেছিল যৌনতার সর্ম্পক বিষয়ে। আর বর্তমান সময়ে, ফ্রান্কোস ইলোয়াড (Francois Ewald's) এর কাজগুলিকে আমি দেখি একটি আইনের দর্শন এর পুনঃপ্রতিষ্ঠা হিসাবে যা খুবই মৌলিক। আমাকে যা উৎসাহী করে তা আইন বা আইনগুলি১ (প্রথমটা হচ্ছে একটা শূণ্য ধারণা, আর পরেরটা অ-সমালোচিত ধারণাগুলি), এমনকি আইন বা অধিকারগুলিও না, বরং মানবিদ্যার আইনের বিজ্ঞান ও দর্শন (jurisprudence)। এই মানবিক আইনের বিজ্ঞান ও দর্শন আসলে আইন সৃষ্টি করে, এবং আমরা অবশ্যই তা বিচারকদের প্রতি ছেড়ে দিতে পারি না। লেখকদেরকে ল’ রির্পোটগুলি পড়া উচিত সিভিল কোডগুলি পড়ার চাইতে। মানুষজন এখনই চিন্তাভাবনা করছে আধুনিক জীববিদ্যার একটা পদ্ধতির আইন; কিন্তু আধুনিক জীববিদ্যার সবকিছু এবং নতুন পরিস্থিতিগুলি যা এটা তৈরী করেছে, নতুন ধরণের ঘটনাগুলি যা এটা সম্ভব করে তুলেছে, তা একটা মানবিক আইনের বিজ্ঞান ও দর্শন। আমাদের ভালো জানাশোনা জ্ঞানী লোকদের নিয়ে গড়া অনুমানসিদ্ধ একটি নৈতিক কমিটির দরকার নেই, দরকার ব্যবহারকারী-দল। আর এখানেই আমরা আইন থেকে রাজনীতির দিকে সরে আসি। আমি, আমার দিক থেকে, রাজনীতির দিকে সরে আসি ৬৮’র মে মাসের দিকে, যখন আমি নির্দিষ্ট সমস্যাগুলির সংর্স্পশে আসি, গুট্টেরীর, ফুকোর এবং এলি সামবার এর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত এন্টি-অডিপাস একটি রাজনৈতিক দর্শনের বই।
নিগ্রি: আপনি ’৬৮ এর ঘটনাগুলিকে দেখেছেন অসময়োচিত বিজয় হিসাবে, পাল্টা-বোধগম্যতার (counteractualization)২ ভোর হিসাবে। ’৬৮ র আগের বছরগুলিতে, নিটশের উপর আপনার কাজে এবং তার একটু পরে কোল্ডনেস এন্ড ক্রুয়েলিটি তে আপনি রাজনীতির একটা নতুন অর্থ দিয়েছেন - সম্ভাবনা, ঘটনা, অদ্ভুতভাব (singularity) হিসাবে। আপনি শর্ট-সার্কিটগুলিকে খুঁজে পেয়েছেন যেখানে ভবিষ্যত বর্তমানে ভেঙ্গে আসে, প্রতিষ্ঠানগুলিকে বদলে নেয় তার জেগে উঠাগুলিতে। কিন্তু তারপর ’৬৮ এর পরে আপনি একটা সামান্য অন্যরকম প্রস্তাব নিলেন: যাযাবর চিন্তা সবসময় নেয় তাৎক্ষণিক পাল্টা-বোধগম্যতার বিষয়ী রূপকে, যেখানে ব্যাপনস্থল হচ্ছে শুধুমাত্র “সংখ্যালঘু হয়ে উঠাটা বৈশ্বিক।” কিভাবে আমরা এই অসময়োচিতার বৈশ্বিকতাকে বুঝতে পারবো?
দেল্যুজ: বিষয়টা হচ্ছে যে, আমি আরো বেশি সচেতন হয়ে উঠছিলাম হয়ে উঠা এবং ইতিহাসের মধ্যেকার পার্থক্যের সম্ভাবনা বিষয়ে। নিটশে বলেছিলেন যা কিছু জরুরী তার কোনটাই কখনো একটা “অনৈতিহাসিক মেঘ” থেকে মুক্ত নয়। চিরন্তনও ঐতিহাসিকের বিপরীত নয়, অথবা ধ্যান ও কাজের: নিটশে বলছিলেন যেভাবে বিষয়গুলি ঘটে, ঘটনাগুলির নিজেদের বা হয়ে উঠার বিষয়ে। ইতিহাস একটা ঘটনার যেই বিষয়টা ধরে তা হচ্ছে যেভাবে এটা নির্দিষ্ট পারিপার্শ্বিকতার ভিতর গৃহীত হয়; ঘটনার হয়ে উঠাটা ইতিহাসের ব্যাপ্তির বাইরে। ইতিহাস পরীক্ষামূলক৩ নয়, এটা শুধুমাত্র কম বা বেশি নেতিবাচক পূর্বশর্তগুলির সেট যা এটাকে পরীক্ষা করার জন্য সম্ভব করে তোলে একটা কিছুর সাথে যা ইতিহাসের আওতার বাইরে। ইতিহাস ছাড়া এই পরীক্ষণ হয়তো অনির্দিষ্ট থেকে যেতো, কোন প্রাথমিক শর্তগুলি ছাড়া, কিন্তু পরীক্ষণটা ঐতিহাসিক নয়। একটা গুরুত্বপূর্ণ দার্শনিক কাজে সিলো, পেগুই (Clio, Peguy) ব্যাখ্যা করেছেন যে, ঘটনাগুলিকে বিবেচনা করার দুইটা পথ আছে, একটা হচ্ছে ঘটনার পথটাকে অনুসরণ করা, জোগাড় করা যে কিভাবে এটা ঐতিহাসিকতায় এসেছে, কিভাবে এটা তৈরী হয়েছে এবং তারপর ইতিহাসে বিশ্লিষ্ট হয়েছে, যেখানে আরেকটা পথ হচ্ছে ঘটনার ভিতরে ফিরে যাওয়া, একজনের জায়গাটাকে নেয়া যখন এটা হয়ে উঠছে, তরুন এবং বুড়ো একসাথেই হয়ে উঠা, তার সবগুলি উপাদানগুলি অথবা অনন্যতাগুলির মধ্যে দিয়ে যাওয়া। হয়ে উঠাটা ইতিহাসের অংশ নয়; ইতিহাস শুধুমাত্র নির্ভর করে পূর্বশর্তগুলির সেটের উপর, যত সাম্প্রতিকই হোক, তা পিছনে ফেলে যায় “হওয়ার” জন্য, যার মানে, নতুনকিছু সৃষ্টি করার জন্য। এটাকেই সংক্ষেপে নিটশে বলতেন অসময়োচিত বলে। ৬৮ এর মে ছিল একটা প্রত্যক্ষ প্রমাণ, একটা অভ্যুৎপাত, তার বিশুদ্ধ একটি হয়ে উঠার। সেই সময়গুলিতে বিপ্লবের আতন্কগুলিকে দোষ দেয়া ফ্যাশনেবল ছিল। এটা নতুন কিছু নয়; ইংলিশ রোমান্টিসিজমের ক্রমওয়েল এর উপর প্রতিফলন যেটা প্রবেশ করিয়েছিল তা একইরকম বর্তমান সময়ে স্ট্যালিন এর উপর প্রতিফলনগুলি। তারা বলে বিপ্লবগুলি বাজেভাবে ফিরে আসে। কিন্তু তারা ক্রমাগতভাবে দুইটি বিষয়কে গুলিয়ে ফেলে, যেভাবে বিপ্লবগুলি ঐতিহাসিক হয়ে উঠে এবং যেভাবে জনগণ বিপ্লবী হয়ে উঠে। এগুলি দুইটা ভিন্ন ধরণের লোকদেরকে সর্ম্পকিত করে। মানুষের একমাত্র আশা পড়ে আছে একজন বিপ্লবী হয়ে উঠার মধ্যে: একমাত্র পথ যেভাবে তারা তাদের লজ্জা অথবা যা অসহনীয় তার প্রতি প্রতিক্রিয়া জ্ঞাপন করতে পারে।
নিগ্রি: এ থাউজেন্ড পিটেলস যাকে আমি একটি গুরুত্বপূর্ন দার্শনিক কাজ বলে মনে করি, একইসময়ে আমার কাছে মনে হয় অমিমাংসিত সমস্যাগুলির একটি তালিকা, সবচেয়ে বিশেষভাবে রাজনৈতিক দর্শনের এলাকাতে। এটা বিপরীতধর্মী পরিভাষাগুলির জোড়া - প্রক্রিয়া ও প্রকল্প, অনন্যতা ও বিষয়, গড়ে তোলা ও সংগঠন, লড়াইয়ের সীমানাগুলি ও যন্ত্রপাতিগুলি/কৌশলগুলি, ব্যাষ্টিক ও সমষ্টিক, এবং আরো অনেক - এগুলি শুধুমাত্র সবসময়ের জন্য খোলাই থাকে না, বরং ক্রমাগতভাবে পুনরায় খোলে, তত্ত্বে পরিণত হওয়ার একটা বিস্ময়কর ইচ্ছার মাধ্যমে, এবং খারেজি ঘোষণাপত্রের একটা ইঙ্গিতবহ প্রচন্ডতার মাধ্যমে। এরকম উৎখাতের বিপক্ষে আমার কিছু নাই, বরং এর বিপরীতটাই. . . কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে একটি ট্রাজিক নোট শোনা যায়, একটা জায়গায় এসে, যেখানে পরিষ্কার হয় না যে এই “যুদ্ধ-মেশিন” কোথায় যাচ্ছে।
দেল্যুজ: আপনি যেটা বলেছেন, তাতে আমি গতি পাচ্ছি। আমি মনে করি, আমি এবং ফেলিক্স গুট্টেরী মার্কসিস্ট ছিলাম, হয়তো আমাদের দুজনের মতো করেই, কিন্তু আমরা দুজনেই। আপনি দেখবেন, আমরা মনে করি, যে কোন রাজনৈতিক দর্শনের অবশ্যই পুজিঁবাদ সর্ম্পকে এবং কিভাবে এর অগ্রগতি হয়েছে তার বিশ্লেষণ দাঁড় করাতে হবে। আমরা মার্কসে সবচেয়ে মজার যে বিষয়টা পেয়েছি, তা হচ্ছে তার পুজিঁবাদের বিশ্লেষণ একটা সর্বব্যাপী ব্যবস্থা যা ক্রমাগতভাবে তার নিজস্ব সীমাবদ্ধগুলিকে অতিক্রম করছে, এবং তারপর তাদের বিপক্ষে আবার দাঁড়াচ্ছে একটা সীমান্ত ধারণায়, কারণ তার মূল সীমাবদ্ধতা পুজিঁবাদ নিজেই। এক হাজার মালভূমি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এখানে তিনটা মূল ব্যাপার আছে: প্রথমত, আমরা মনে করি যে কোন সমাজ তার বৈপরীত্যগুলি দিয়ে খুব একটা সংজ্ঞায়িত না যতোটা তার লড়াইয়ের সীমানাগুলি দিয়ে, এটা তার সর্বত্র পালিয়ে বেড়ায়, এবং এটা খুবই মজার এই লড়াইয়ের সীমানাগুলিকে বুঝতে চাওয়া এবং অনুসরণ করা একটি নির্দিষ্ট মুহূর্তের ভিতর, যখন তারা রূপ নিচ্ছে অথবা অন্য একটা সময়ে। উদাহারণ হিসাবে, এখনকার ইউরোপের দিকে তাকান: পশ্চিমা রাজনীতিকরা সবকিছুকে গুছিয়ে নেয়ার জন্য অনেক চেষ্টা করছেন, টেকনোক্রেটরা অনেক চেষ্টা করছেন ইউনির্ফম প্রশাসন এবং নিয়মগুলির জন্য, কিন্তু অন্যদিক দিয়ে এখানে হয়তো বিস্ময়গুলি পড়ে আছে তরুণদের, নারীদের উচ্ছ্বাসগুলিতে, এটা সম্ভব হয়েছে কারণ শুধুমাত্র নির্দিষ্ট প্রতিবন্ধকতাগুলি দূর করা হয়েছে (“আনটেকনোক্রাইটিজিবল” পরিণতিগুলিসহ); আর অন্যদিক দিয়ে এটা অনেকটা হাস্যকর যখন একজন মনে করে যে এই ইউরোপ এরমধ্যেই পুরোপুরি অপসারিত হয়েছে অভিষিক্ত হওয়ার আগেই, অপসারিত হয়েছে পূর্ব থেকে আসা আন্দোলনগুলির দ্বারা। এগুলি হচ্ছে প্রধান লড়াইয়ের সীমানাগুলি। এক হাজার মালভূমি তে আরেকটা দিক এর কথা বলা হয়েছে, যেটা শুধুমাত্র লড়াইয়ের সীমানাগুলি বিবেচনা করে না বৈপরীত্যগুলির চাইতে, বরং সংখ্যালঘুদের বিবেচনা করে শ্রেণীগুলির চাইতে। তারপর সর্বশেষ, একটি তৃতীয় দিক, যা “যুদ্ধ-মেশিনগুলি”র চরিত্র খুঁজে বের করতে চেষ্টা করে, যার যুদ্ধের সাথে করার কিছু নেই, বরং একটি নির্দিষ্ট ভাবে পরিব্যাপ্ত করা, দখল নেয়া, স্পেস-সময়, অথবা নতুন স্পেস-সময়গুলি আবিষ্কার করা: বিপ্লবী আন্দোলনগুলি (উদাহারণ হিসাবে, মানুষজন খুব একটা আমলে নেয় না, কিভাবে পিএলও আরব দুনিয়াতে একটি স্পেস-সময় আবিষ্কার করেছে), এবং শৈল্পিক আন্দোলনগুলিও, এই দিক থেকে যুদ্ধ-মেশিনগুলি।
আপনি বলেছেন এখানে একটি আবশ্যিক ট্রাজিক বা বিষাদপূর্ণ স্বর আছে এই সব কিছুর ভিতর। আমি মনে করি, আমি দেখতে পাই কেন। আমি খুবই অবাক হয়েছিলাম প্রাইমো লেভির (Primo Levi) সবগুলি অনুচ্ছেদগুলিতে যেখানে তিনি ব্যাখ্যা করছিলেন যে, নাজি ক্যাম্পগুলি আমাদেরকে দিয়েছে “মানুষ হওয়ার জন্যে একটি লজ্জা”। না, তিনি বলেছিলেন যে, আমরা সবাই নাজিজমের জন্য দায়ী, হয়তো আমাদের মধ্যে কেউ বিশ্বাস করবেন, কিন্তু আমরা সবাই এর দ্বারা কলন্কিত হয়েছি: এমনকি ক্যাম্পগুলি থেকে বেঁচে যাওয়া উত্তরজীবীরা যাদেরকে এর সাথে সমোঝোতা করতে হয়েছিল, যদি শুধুমাত্র বেঁচে থাকতে হয়। এখানে এর জন্য লজ্জা যে, এরকম মানুষ ছিল যারা নাজি হয়েছিল; এর জন্য লজ্জা অপরাগতা, দেখতে না পাওয়ার জন্য কিভাবে, এটা বন্ধ করা যায়; এর জন্য লজ্জা এটার সাথে সমোঝোতা করার জন্য; এখানে পুরো একটা ব্যাপার যাকে প্রাইমো লেভির বলেছেন “ধূসর এলাকা” বলে। আর আমরা লজ্জাবোধ করতে পারি এরকম পরিস্থিতিগুলিতে একদম তুচ্ছ মানুষ হওয়ার জন্যও: অতি মহৎ একটা স্থুলকৃত চিন্তার মুখে, টিভি বিনোদনের মুখে, মন্ত্রণালয়ের একটা ভাষ্যের প্রতি, “উৎফুল্ল জনগণের” গল্প গুজবের প্রতি। দর্শনের দিকে এটা সবচেয়ে শক্তিশালী উদ্দীপক, এবং এটা তাই যা সব দর্শনকে রাজনৈতিক করে তোলে। পুজিঁবাদে শুধুমাত্র একটি জিনিসই বৈশ্বিক, বাজার। এখানে কোন বৈশ্বিক রাষ্ট্র নেই, কারণ সূক্ষভাবে এখানে একটা বৈশ্বিক বাজার আছে যার কেন্দ্রগুলি হচ্ছে রাষ্ট্রগুলি, ট্রেডিং ফ্লোরগুলি। কিন্তু বাজারগুলি বৈশ্বিক হয়ে উঠছে না, সমগোত্রীয়; এটা সম্পদ এবং দুর্দশা দুটোরই অস্বাভাবিক উৎপাদনযন্ত্র। মানবিক অধিকার সর্ম্পকে একটি উদ্বেগ যেন আমাদেরকে উদার পুজিঁবাদী “আনন্দগুলির” উচ্চ প্রংশসায় না নিয়ে যায়, যারা এর একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে কোন গণতান্ত্রিক রাষ্ট্র নেই যা এর খুব মূল অংশগুলি দিয়ে আপোসের মাধ্যমে মানবিক দুর্দশা উৎপাদন করে না। যেটা সবচেয়ে লজ্জাস্কর তা হচ্ছে আমাদের হয়ে উঠাগুলিকে চালিয়ে যাওয়ার কোন নিশ্চিত পথ নেই, অথবা এখনো অনেকগুলি জেগে উঠছে, এমনকি আমাদের মধ্যেও। কিভাবে কোনো গ্র“প ঘুরে দাঁড়াবে, কিভাবে তা পড়ে যাবে ইতিহাসে, প্রকাশ করে একটি স্থির “উদ্বেগ”৫। এখানে চারপাশে প্রলেতারিয়েতদের কোন ইমেজ আর নেই, যা আছে তা একটি হয়ে উঠার সচেতনতা।
নিগ্রি: কিভাবে সংখ্যালঘু এতোটা শক্তিশালী? কিভাবে প্রতিরোধক্ষমতা একটা গণ-অভ্যুত্থান হয়ে উঠে? আপনাকে পড়ে আমি কখনোই নিশ্চিত হতে পারি না কিভাবে এই প্রশ্নগুলির উত্তর দেয়া যায়, যদিও আমি সবসময় আপনার কাজগুলিতে একটা প্রণোদনা পাই যা আমাকে আবারো সূত্রবদ্ধ করতে, ধাবিত করে এই প্রশ্নগুলিকে তত্ত্বীয়ভাবে এবং বাস্তবিকভাবে। আর এখন পর্যন্ত যখন আমি আপনার লেখা পড়ি অভিবাসন সর্ম্পকে, বা স্পিনোজার উপর সাধারণ অভিমতগুলিতে, বা যখন আমি অনুসরন করি তৃতীয়-বিশ্বের দেশগুলিতে বিপ্লবী সিনেমার উত্থানে টাইম-ইমেজ এর উপর আপনার বর্ণনাগুলি, এবং আপনার সঙ্গে উপলদ্ধি করি ইমেজ থেকে অবিশ্বাস্য কাহিনীর বিস্তারে, রাজনৈতিক প্রাক্সিসগুলিতে, আমার মনে হয় যে, আমি একটি উত্তর পেতে যাচ্ছি . . . অথবা আমি কী ভুল করছি? এখানে কী তাহলে কয়েকটি পথ আছে নিপীড়িতদের প্রতিরোধ আন্দোলনের কার্যকর হয়ে উঠার, এবং যার জন্য অসহনীয়কে চূড়ান্তভাবে মুছে ফেলা সম্ভব? এখানে কী জনগণের অনন্যতাগুলির এবং পরমাণুগুলির কয়েকটি পথ আছে যেখানে আমরা মুখোমুখি হই শাসনতান্ত্রিক ক্ষমতার, অথবা আমরা কী অবশ্যই স্বীকার করে নেবো আইনি প্যারাডক্সকে যেখানে শাসনতান্ত্রিক ক্ষমতা শুধুমাত্র সংজ্ঞায়িত হয় শাসনতন্ত্রের ক্ষমতার মাধ্যমে?
দেল্যুজ: সংখ্যাগুরু এবং সংখ্যালঘুদের পার্থক্যটা তাদের আয়তনের মধ্যে নয়। একটা সংখ্যালঘু একটা সংখ্যাগুরুর চাইতে বড় হতে পারে। যেটা সংখ্যাগুরুকে সংজ্ঞায়িত করে তা হচ্ছে একটা আদল যাকে আপনার অনুসরন করতে হবে: গড় ইউরোপিয়ান প্রাপ্তবয়স্ক পুরুষ, শহরের বাসিন্দা, উদাহারণ হিসাবে . . . অন্যদিকে একজন সংখ্যালঘু’র কোন আদল নেই, এটা একটা হয়ে উঠা, একটা প্রক্রিয়া। একজন হয়তো বলতে পারে যে, সংখ্যাগুরু হচ্ছে কেউ না (নো বডি)। প্রত্যেকের চোখে পড়ে, এক পথে অথবা অন্যটাতে, একটা সংখ্যালঘু হয়ে উঠা তাদেরকে অচেনা পথগুলিতে নিয়ে যাবে যদি তারা এটা অনুসরণ করতে মনঃস্থির করে। যখন একটা সংখ্যালঘু তার জন্যে আদলগুলি সৃষ্টি করে, তার কারণ সে সংখ্যাগুরু হয়ে উঠতে চায়, বা হয়তো হয়ে উঠতে হয়, বেঁচে থাকার জন্য বা উন্নতির জন্য (উদাহারণ হিসাবে, একটা রাষ্ট্র পাওয়ার জন্য, স্বীকৃতির জন্য, তার অধিকারগুলি প্রতিষ্ঠার জন্য)। কিন্তু এর ক্ষমতা আসে এটা যা সৃষ্টি করতে পেরেছে তার থেকে, যার কিছুটা তার আদলের মধ্যে যায়, কিন্তু তার উপর নির্ভর করে না। একজন মানুষ সবসময় একজন সৃষ্টিশীল সংখ্যালঘু, এবং তা-ই থাকে যতক্ষণ পর্যন্ত না সে একটি সংখ্যাগুরু অধিগ্রহণ করে; এটা একইসময়ে উভয়ই হতে পারে কারণ দুইটি জিনিসই একই সমতলে বসবাস করে না। এটা হচ্ছে মহত্তম শিল্পীরা (জনপ্রিয় শিল্পীদের চাইতে) যারা একটি জনগণের জন্য সাহায্য প্রার্থনা করে, এবং খুঁজে পায় যে তাদের “একটা জনগণের ঘাটতি রয়েছে”: মার্লামে, র্যাঁবো, ক্লী, বার্গ (Mallarme, Rimbaud, Klee, Berg)। সিনেমার স্টাউবাস (Straubs)। শিল্পীরা শুধুমাত্র একটা জনগণের জন্য সাহায্য প্রার্থনা করতে পারে, তাদের এই প্রয়োজন প্রত্যেকটি হৃদয়ে পৌঁছে যায়, যার জন্য তারা করছে, এটা তাদের কাজ নয় একজনকে সৃষ্টি করা, এবং তারা তা করতে পারে না। শিল্প হচ্ছে একটা প্রতিরোধ: এটা মৃত্যু, দাসত্ব, কুকীর্তি, লজ্জা থেকে প্রতিরোধ। কিন্তু একটা জনগণ শিল্পের ব্যাপারে দুশ্চিন্তা করতে পারে না। কিভাবে একটা জনগণ সৃষ্টি করা হয়, কী প্রচন্ড ভোগান্তির ভিতর দিয়ে? যখন একটা জনগণ সৃষ্টি হয়, এটা তার নিজস্ব সম্পদগুলি দিয়ে হয়, কিন্তু অন্যদিকে এটা শিল্পের একটা কিছুর কাছে সংযুক্ত থাকে (গ্যারেল [Garrel] বলতেন ল্যুভের [Louvre]এও একটা জনগণের প্রচন্ড যন্ত্রণা আছে) অথবা শিল্পের সাথে সংযুক্ত করে এটার যা ঘাটতি আছে। ইউটোপিয়া সঠিক ধারণা না: এটা অনেকটা “ট্যাবুলেশন” এর একটি প্রশ্ন যার মধ্যে একটা জনগণ ও শিল্প দুটোরই অংশ থাকে। আমাদের বার্গসঁ এর ট্যাবুলেশনের অভিমতটাকে নিতে হবে এবং তাকে একটা রাজনৈতিক অর্থ দিতে হবে।
নিগ্রি: ফুকোর উপর আপনার বইটাতে, এবং তারপর আইএনএ৬ তে একটা টিভি সাক্ষাতকারে আবার আপনি মত দেন যে, আমাদের তিন ধরণের ক্ষমতার আরো খুঁটিনাটি দেখতে হবে: সার্বভৌম ক্ষমতা, নিয়মতান্ত্রিক ক্ষমতা, এবং সবকিছুর উপরে “যোগাযোগ” এর উপর নিয়ন্ত্রণ, যা সমজাতীয় হয়ে উঠার পথে। একদিক দিয়ে এই তৃতীয় অবস্থাটা কর্তৃত্বের সবচেয়ে নির্ভুল রূপ, এমনকি বক্তব্য থেকে কল্পনা পর্যন্ত বিস্তৃত; কিন্তু অন্যদিক দিয়ে যে কোন মানুষ, যে কোন সংখ্যালঘু, যে কোন অনন্যতা (singularity), আগের যে কোন সময়ের চাইতে অনেক বেশি সম্ভাবনাময়ভাবে বলতে পারে এবং এভাবে আরো বেশি স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারে। গ্র“নডিজ এর মার্কিস্টিট ইউটোপিয়াতে কমিউনিজম সংক্ষেপে রূপ নিয়েছে স্বাধীন ব্যক্তিদের একটি আড়াআড়ি সংগঠনে, একটা প্রযুক্তির উপর দাঁড়ানো যা এটাকে সম্ভব করে তোলে। কমিউনিজম কী এখনো একটি যর্থাথ অপশন? একটি যোগাযোগ সমাজে আগের চাইতে এটা কী কম ইউটোপিয়ান?
দেল্যুজ: আমরা অবশ্যই একটা “নিয়ন্ত্রণ” সমাজের দিকে যাচ্ছি যা আর কখনোই শাস্তিমূলক নয়। ফুকোকে অনেকসময় দেখা হয় শাস্তিমূলক সমাজগুলির তাত্ত্বিক হিসাবে এবং তাদের মূল প্রযুক্তি, অবরোধ হিসাবে (শুধুমাত্র হাসপাতাল বা জেলখানাগুলি নয়, স্কুল, কারখানা এবং ব্যারাকগুলিতেও)। কিন্তু তিনি ছিলেন প্রথমদিককার একজন যিনি বলেছিলেন যে, আমরা শাস্তিমূলক সমাজগুলি থেকে দূরে যাচ্ছি, আমরা এর মধ্যেই এদেরকে পিছনে ফেলে এসেছি। আমরা নিয়ন্ত্রণ সমাজগুলির দিকে যাচ্ছি যা মানুষজনকে আটকে রাখার মধ্যে দিয়ে পরিচালিত হয় না, বরং ক্রমাগত নিয়ন্ত্রণ এবং তাৎক্ষণিক যোগাযোগের মধ্যে দিয়ে হয়। Burroughs এটা প্রথম দেখিয়েছিলেন। মানুষজন অবশ্যই সবসময় বলছে জেলখানা, স্কুলগুলি, হাসপাতালগুলি সর্ম্পকে: প্রতিষ্ঠানগুলি ভেঙ্গে পড়ছে। কিন্তু তারা ভেঙ্গে পড়ছে কারণ তারা একটা পরাজিত লড়াইয়ে যুদ্ধ করছে। নতুন ধরণের শাস্তি, শিক্ষা, স্বাস্থ্যরক্ষা ধীরে ধীরে প্রবর্তিত হচ্ছে। খোলা হাসপাতালগুলি এবং দলগুলি কিছু সময়ের জন্য চারপাশে হোম কেয়ার দিচ্ছে। একজন দেখতে পাবে শিক্ষা কী করে বদ্ধ থেকে আরো বদ্ধ হচ্ছে কাজ করার জায়গার বদ্ধতার পার্থক্য থেকে, কিন্তু দুটোই বিলীন হয়ে যাচ্ছে এবং ক্রমাগত যথাযথ ট্রেনিং দিচ্ছে, ক্রমাগত মনিটরিং এর জন্য, শ্রমিক-স্কুলশিশুদের বা আমলা-ছাত্রদের। তারা এটাকে দেখাতে চাইছে স্কুল ব্যবস্থার একটা সংস্কার হিসাবে, কিন্তু এটা আরো নগ্ন হয়ে পড়ছে। নিয়ন্ত্রণ-নির্ভর ব্যবস্থাতে কোনকিছুই বেশিদিনের জন্য থাকে না। আপনি আপনার দিক থেকে অনেক আগে পরামর্শ দিয়েছিলেন কিভাবে ইতালিতে কাজগুলি পরিবর্তিত হয়েছে বাসায় পার্ট-টাইম কাজ হিসাবে, যা ছড়িয়ে পড়েছে আপনার লেখার পর থেকে (আর পণ্যের নতুন ধরণের প্রচার এবং বিপনন)। একজন খুব ভালোভাবেই দেখতে পারে কিভাবে এক ধরণের সমাজ এক ধরণের বিশেষ মেশিনের সাথে সঙ্গতিপূর্ণ - সহজ যান্ত্রিক মেশিনগুলি সার্বভৌম সমাজগুলির সাথে সঙ্গতি রাখে, থার্মো-ডাইনামিক মেশিনগুলি শাস্তিমূলক সমাজগুলির সাথে, সাইবারনেটিক মেশিনগুলি এবং কম্পিউটার নিয়ন্ত্রণ সমাজগুলির সাথে। কিন্তু এই মেশিনগুলি কোনকিছু ব্যাখ্যা করে না, আপনাকে সম্মিলিত সুবিন্যস্তকরণগুলিকে বিশ্লেষণ করতে হবে যার মধ্যে মেশিনগুলি হচ্ছে একটা উপাদান। খোলা সাইটগুলিতে অন্তহীন নিয়ন্ত্রণের রূপগুলিতে আগানোর সাথে তুলনায়, আমরা হয়তো দেখতে পারি নিষ্ঠুরতম বন্দিত্বকে একটা চমৎকার সুখী অতীতের একটা অংশ হিসাবে। “বৈশ্বিক যোগাযোগের” অনুসন্ধানটি আমাদের কাঁপুনি ধরিয়ে দেয়ার কথা। এটা সত্যি যে, নিয়ন্ত্রিত সমাজগুলি পুরোপুরি স্থাপিত হওয়ার আগেও, দুর্ষ্কম বা প্রতিরোধ (দুইটি ভিন্ন জিনিস) ও দৃষ্টিগোচর হচ্ছে। উদাহারণ স্বরূপ, কম্পিউটার পাইরেসি এবং ভাইরাসগুলি হরতাল এবং উনবিংশ শতাব্দী যা বলা হতো “স্যাবোট্যাজ” এর স্থলাভিষিক্ত হবে (মেশিনারী “প্রতিবন্ধকতা”)৮ আপনি জিজ্ঞেস করেছিলেন নিয়ন্ত্রিত বা যোগাযোগের সমাজগুলি কী প্রতিরোধের রূপগুলির দিকে ধাবিত করবে যা হয়তো পুনরায় খুলে দিতে পারে একটি কমিউনিজমের পথটিকে যাকে বোঝা যাবে “স্বাধীন ব্যক্তিদের একটি আড়াআড়ি সংগঠনে”। হয়তো, আমি জানি না। কিন্তু তার সংখ্যালঘুদের কথা বলার বিষয়ে কিছুই করার নেই। হয়তো বক্তব্য এবং যোগাযোগ বিকৃত করা হয়েছে। তারা টাকা দিয়ে সবসময় প্রবাহিত হয় - এবং এটা দুঘর্টনাবশত না, তাদের প্রকৃতিগত কারণেই। আমাদের বক্তব্যকে অপহরণ করতে হবে। সৃষ্টি করা সবসময় যোগাযোগ করার চাইতে ভিন্ন একটা ব্যাপার। মূল ব্যাপার হয়তো অ-যোগাযোগের ফাঁকগুলিকে (vacuoles) সৃষ্টি করা, সার্কিট ব্রেকারগুলি, যাতে করে আমরা নিয়ন্ত্রণকে এড়াতে পারি।
নিগ্রি: ফুকো তে এবং দি ফোল্ড এ, বিষয়ীকরণের প্রক্রিয়াগুলি মনে হয়েছে আপনার অনান্য কাজের চাইতে অনেকবেশি নিবিড়ভাবে অধ্যয়ন করা হয়েছে। সাবজেক্টটির সীমানা একটা ক্রমাগত আন্দোলনের মধ্যে ভেতরে এবং বাইরে। এই সাবজেক্ট এর ধারণাটির রাজনৈতিক পরিণতিগুলি কী? যদি সাবজেক্টটিকে একটা বাহ্যিক নাগরিকত্বে কমিয়ে আনা না যায়, সে কী নাগরিকত্বে বিনিয়োগ করতে পারে শক্তি এবং জীবনসহ? এটা কী সম্ভব একটা নতুন জঙ্গি প্রয়োগবাদ, একইসাথে একটা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, পৃথিবীর প্রতি এবং একটা সম্পূর্ন মৌলিক নির্মাণ। রাজনীতি কী নিয়ে আসতে পারে ইতিহাসে, উজ্জ্বলদীপ্ত ঘটনাগুলিতে এবং সাবজেক্টিভিটিতে। কী করে আমরা একটা কমিউনিটি ধারণ করতে পারি যার বাস্তবিক শক্তি রয়েছে কিন্তু কোন ভিত্তি নেই, যা একটা সর্ম্পূনতা নয়, বরং স্পিনোজাতে যা আছে, পরিপূর্ণতা?
দেল্যুজ: নিশ্চিতভাবেই মানে তৈরী করে দেখা যে, বিভিন্নভাবে ব্যক্তিবর্গ এবং দলগুলি নিজেদেরকে সাবজেক্ট করে তোলছে সাবজেক্টিফিকেশন এর প্রক্রিয়াগুলির মধ্যে দিয়ে: এইরকম প্রক্রিয়াগুলির মধ্যে যেটা খেয়াল করার তা হচ্ছে কিভাবে তারা আকার নিচ্ছে, তারা এড়িয়ে চলে জ্ঞানের প্রতিষ্ঠিত রূপগুলি এবং ক্ষমতার কর্তৃত্বের রূপগুলি, উভয়কেই। যদি তারা ক্ষমতার নতুন রূপগুলি তৈরীও করে বা আত্তীকৃত হয়ে উঠে জ্ঞানের নতুন রূপগুলির মধ্যে। কিছু সময়ের জন্যে হলেও তাদের মধ্যে একটা সত্যিকারের বিপ্লবী স্বতঃস্ফূর্ততা থাকে। এটার সাথে “সাবেিজক্টটি” তে ফিরে যাওয়ার কিছু নেই, যা হচ্ছে দায়িত্বগুলিতে, ক্ষমতা এবং জ্ঞানের কিছু বিনিয়োগ করা। একজন হয়তো একইসাথে ভালোভাবে বলতে পারে নতুন ধরণের ঘটনাগুলির উপর, সাবজিটিফিকেশনের প্রক্রিয়াগুলির চাইতে: ঘটনাগুলি যা পরিস্থিতিগুলির মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়, তাদেরকে উঠিয়ে নিয়ে আসে, বা এর মধ্যে তারা বেরিয়ে আসে। তারা একটা মুহূর্তের জন্যে প্রকাশিত হয়, এবং এটা হচ্ছে সেই মুহূর্ত যা পার্থক্য তৈরী করে, এটাই সুযোগ যা আমাদেরকে অবশ্যই জব্দ করতে হবে। অথবা আমরা শুধুমাত্র কথা বলতে পারি ব্রেইন সর্ম্পকে: ব্রেইন এর নির্ভুলভাবে এই সীমানার একটা ক্রমাগত দুইদিকে আবর্তন, ভেতরের এবং বাইরের, তাদের মধ্যকার এই ঝিল্লী। নতুন মস্তিকসংক্রান্ত গতিপথগুলি, নতুন পথের চিন্তাগুলি মাইক্রোসার্জারীর অভিধাগুলি দিয়ে ব্যাখ্যা হয় না; এটা বিজ্ঞানের জন্য, হয়তো চেষ্টা করা এবং আবিষ্কার করা ব্রেইন এ কী হয় যখন একজন একভাবে চিন্তা করতে শুরু করে অথবা অন্যভাবে। আমি মনে করি সাবজেক্টিফিকেশন, ঘটনাগুলি, এবং ব্রেইনগুলি কম বেশি একই জিনিস। যেটা আমাদের সবচেয়ে বেশি অভাব হচ্ছে এই পৃথিবীর প্রতি একটা বিশ্বাসের, আমরা এই পৃথিবীকে হারিয়েছি, এটা আমাদের কাছ থেকে নিয়ে নেয়া হয়েছে। যদি আপনি পৃথিবীতে বিশ্বাস করেন, আপনি ঘটনাগুলিতে অধিঃক্ষিপ্ত হবেন, যত অগোচরেই হোক, এটা নিয়ন্ত্রণকে এড়ায়, আপনি নতুন স্পেস-টাইম তৈরী করেন (engender), তাদের ক্ষেত্র বা পরিমাণ যত ক্ষুদ্রই হোক। এটাকেই আপনি বলছেন, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা। নিয়ন্ত্রণকে আমাদের প্রতিরোধ করার সামর্থ্য, বা এর কাছে আমাদের আত্মসর্মপন, আমাদের প্রতিটি পদক্ষেপের পর্যায়ে নির্ণীত হবে। আমাদের প্রয়োজন সৃষ্টিশীলতা এবং একজন মানুষ, উভয়ই।
টনি নিগ্রি’র সাথে কথোপকথন Futur Anterieur1 (বসন্ত ১৯৯০) এ প্রথম প্রকাশিত। ফরাসী থেকে ইংরেজীতে অনুবাদ করেছেন মার্টিন জোগেন।
ইংরেজী অনুবাদকের নোট:
১. La loi, les lois: Òthe lawÓ এবং ÒlawsÓ বোঝায় সুনির্দিষ্ট আইনের একটি বিচার ব্যবস্থা একটি লিগ্যাল কোডের দ্বারা যা বৈধ (উদাহারণস্বরূপ, ফ্রান্সের সিভিল কোড)। আমি ÒlawsÓ ব্যবহার করেছি (একটি ডিফিনিট আর্টিকেল ব্যতীত) droit এর অনুবাদের জন্য, একটি অধিকারের ব্যবস্থা হিসাবে (droits), “প্রাকৃতিক আইন”, ল্যাটিনে lex এর বিপরীত।
২. Contre-effectuation: দহ্ল্যূজ এটাকে চিহ্নিত করেছিলেন দি লজিক অফ সেন্স এ Òcounter-actingÓ হিসাবে, পূর্বনির্ধারিত ভূমিকাগুলির সব কার্যক্রমগুলিকে অক্রিয় সংকেতে আবদ্ধ করা, স্ব-নির্ধারিত “অভিনেতা”র ভূমিকা পালন করা, ঘটনাগুলিতে বাহ্যিকভাবে নির্ধারিত যে কোন ভূমিকার চাইতে।
৩. L'histoire n'est pas I 'experimentation: হারানো পৃথিবী’র “অভিজ্ঞতা” এবং “পরীক্ষা”র যমজ ধারণায়, দেখুন "Breaking Things Open" পৃষ্টা.১৩
৪. ক্রমওয়েল এর উপর প্রতিফলনগুলি তর্কসাপেক্ষে ফ্রেন্ঞ রোমান্টিসিজম এর কেন্দ্র থেকে অনেক দূরে ছিল - যার জন্ম হয়েছিল প্রথাগতভাবে ভিক্টর হুগোর Cromwell in 1827 প্রকাশের দিন থেকে - বৃটিশ এর অগ্রদূত হিসাবে।
৫. Souci: একটি সর্তকতা, উদ্বেগ, অনিশ্চয়তা - যার সর্ম্পকে একজনকে সবসময় চিন্তা করতে হয়।
৬. The Institute National d'Audiovisuel ১৯৭৫ সালে ফরাসী সরকার কর্তৃক স্থাপিত, অডিওভিজ্যুয়াল মিডিয়াতে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের জন্য, ফরাসী টিভি নেটওয়ার্ক আংশিকভাবে তহবিল দিয়েছিল, এবং খুব অল্প সংখ্যক অনুষ্ঠান তৈরী করেছিল নেটওয়ার্কে প্রচার করার জন্য।
৭. Controle continu আক্ষরিকভাবে “ক্রমাগত নিয়ন্ত্রণ”, ফরাসী পরিভাষায় আরো দেখা যায় “ক্রমাগত মূল্যাবধারণ” শিক্ষার ক্ষেত্রে; formation permanente, কে এখানে অনুবাদ করা হয়েছে “অবিরাম প্রশিক্ষণ” হিসাবে, যা “চলতে থাকা শিক্ষা” হিসাবেও ষ্টার্ন্ডাড টার্ম।
৮. একটি খড়ম (sabot) ছিল একজন শ্রমিকের কাঠের প্রতিবন্ধক (clog)।
_______________________________________________________
বাংলা অনুবাদের নোট:
এখানে আলোচনার কেন্দ্র বিষয় রাজনীতি ও দর্শন, (এক অর্থে, রাজনৈতিক দর্শনও)। প্রেক্ষাপট দেল্যুজের কাজকে ভিত্তি করে আর্বতিত, প্রশ্নগুলির উদগাতা নিগ্রি, তিনি দেল্যুজের পাঠগুলিকে হাজির করতেছেন, জানতে চাচ্ছেন; আর দেল্যুজের পক্ষ থেকে এক ধরণের স্পষ্টকরণ, বিস্তৃতি ও সংযোজন, তার ভাবনার। এই ভাবনার বিষয়গুলি একদিক দিয়ে যেমন দেখার পয়েন্টগুলিকে স্পষ্ট করে, অন্যদিক দিয়ে মনোভাবগুলির পিছনে যে নিজস্ব আলোচনা সে সর্ম্পকে উৎসাহিত করে। প্রাথমিকভাবে এই কথা-বার্তাগুলি হয়তো দেল্যুজের জায়গাগুলিকে বুঝতে আরো আগ্রহী করে তোলবে। যিনি দেখান যে, দর্শন কোন জায়গাটাতে এসে রাজনৈতক হয়া উঠে। ফুকোর প্রসঙ্গ নিয়া তিনি বলেন, ফুকোই প্রথম যিনি বলেন যে, আমরা আর শাস্তিমূলক সমাজগুলির ভিতর নাই, চলে আসছি নিয়ন্ত্রণের সমাজগুলির ভিতর, যার প্রক্রিয়াগুলি সবসময় পাল্টাচ্ছে; দরকার হচ্ছে নিয়ন্ত্রণের বাধাগুলিকে অতিক্রম করতে পারা। যোগাযোগ করা না, দরকার সৃষ্টি করা; অ-যোগাযোগের ফাঁকগুলিরে আবিষ্কার করা, যার ভিতর দিয়া নিয়ন্ত্রণের বাধাগুলি এড়ানো সম্ভব।
একদিক দিয়া, দেল্যুজ নিজেকে একজন মার্কসিস্ট বলে দাবি করেন কারণ তার বিশ্লেষণের কেন্দ্রে আছে পুঁজিবাদ। কিন্তু তিনি শ্রেণীর বিশ্লেষণকে প্রাধান্য দিতে চান না, তার চিন্তায়। তিনি দেখেন কি করে সংখ্যাগরিষ্ঠ মানুষজন সংখ্যালঘু হয়া উঠে।
মোট কথা, দেল্যুজের দর্শন ও রাজনীতি চিন্তার একটা ঘটনা, এই আলোচনা। যার ক্রমটাকে অনুসরণ করতে গেলে, অনেক প্রশ্নই হয়তো বের হয়া আসবে।
বাংলা অনুবাদটা কবিসভাতে প্রচারিত হয় ২০০৬ খ্রীষ্টাব্দের ডিসেম্বর মাসে।

http://www.generation-online.org/p/fpdeleuze3.htm
http://www.generation-online.org/t/translations.htm

আমাকেই শুধু একলা বিস্মিত হতে হবে। । জাঁক দেরিদা। ।
আমাকেই শুধু একলা বিস্মিত হতে হবে
জাঁক দেরিদা
কতকিছু বলার আছে, আর সেই কথাগুলি বলার মতো হৃদয়ের অবস্থা আজ নেই। এইখানে, আমাদের প্রতি যে ঘটনটি ঘটেছে, আমার প্রতি যে ঘটনটি ঘটেছে, তা নিয়ে কতকিছু বলার আছে, গিলেজ দেল্যুজ-এর এই মৃত্যু নিয়ে; এই মৃত্যুতে আমরা ভয় পেয়েছি (যদিও জানতাম যে সে অসুস্থ), কিন্তু তারপরও এইখানে তার এই মৃত্যু (cette mort-ci), এই অকল্পনীয় ইমেজ, এই ঘটনাটি, আরো গভীরতর হবে, আর এর ভিতর দিয়ে হয়তো আর কোনো ঘটনার অনন্ত দুঃখের কারণ হবে এটা।
দেল্যুজ, যিনি সবকিছুর পরে একজন চিন্তাবিদ ছিলেন, যিনি সবসময় ঘটনার চিন্তক ছিলেন এবং এখানে যে ঘটনটি ঘটলো (cet evenement-ci), সেটারও। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনার চিন্তক হিসাবেই ছিলেন। ১৯৬৯ সালে তার সবচাইতে জনপ্রিয় বই দি লজিক অফ সেন্স এ তিনি ঘটনার সর্ম্পকে যা বলছিলেন, তা আমি আবারও পড়লাম। তিনি জো বোসকোট (Joe Bousquet) থেকে উদ্ধৃতি দিয়েছিলেন (“মরণের প্রতি আমার এই আকাঙ্খা, ইচ্ছার একটা পরাজয়” বোসকোট বলেছিলেন), তারপর তিনি বললেন: “এইখানে এই প্রবণতা থেকে, একটা নির্দিষ্ট দিক বিবেচনায় বলা যায়, এইখানে আর কোনো পরিবর্তন হয় না, ইচ্ছার একটা পরিবর্তন ছাড়া, পুরো শরীরের একটা স্থানিক উল্মফন ঘটে, যেটা তার অর্গানিক ইচ্ছাকে সর্মপণ করে একটা আধ্যাতিœক ইচ্ছার কাছে। এর ইচ্ছাটা এইখানে মুখ্য না, যা ঘটছে; বরং গুরুত্বপূর্ণ যার ভিতর দিয়ে ঘটছে, এমন একটা কিছু আসবে যা যেটা ঘটছে তার সাথে সঙ্গতিপূর্ণ হবে, যা একটা অস্পষ্ট, রসাত্মক স্বাভাবিকতার নিয়ম অনুযায়ী হবে: এই ঘটনাটা। এই দিক দিয়ে হচ্ছে Amor fatiis টা যার সাথে স্বাধীন মানুষের সংগ্রাম।” (একজন অন্তহীনভাবে এইরকম কোট করতে পারবে।)
এইখানে কতকিছু বলার আছে, হ্যাঁ, সেই সময়টা যা আমি আমার “জেনারেশন”-এর আরো অনেকের সাথে দিয়েছিলাম, দেল্যুজের সাথে শেয়ার করার জন্য; সেই সৌভাগ্যের বিষয়ে, তাকে চিন্তা করার জন্য, তাকে চিন্তা করে ধন্যবাদ দেয়ার জন্য। সবচেয়ে প্রথমে তার সব বইগুলি (কিন্তু সবচেয়ে প্রথমে নিটশে, ডিফারেন্স অ্যান্ড রিপিটেশন, দি লজিক অফ সেন্স) আমার কাছে শুধুমাত্র চিন্তার উসকানি ছিল না, বরং ছিল প্রত্যেকবার অনিশ্চিতিটা (unsettling), খুবই অনিশ্চিতিময় অভিজ্ঞতা-এতোটাই অনিশ্চিতি-“এইসবকিছু”র মধ্যে একটা নৈকট্য বা একটা সম্পূর্ণ ঐক্যের কাছাকাছি-কেউ হয়তো এইটা বলতে পারে-আমি যা বলব সেটা তার চাইতে ভিন্ন কিছু, এর চাইতে আরো ভালো কিছু বলবার জন্য, তার লেখা, বলা বা তার পড়াটাকেও, বলব তার “ইঙ্গিত” ("gesture") “পদ্ধতি” ("strategy") “পন্থা” ("manner")। তার “এইসবগুলি” (যদিও শব্দটা এইখানে মানাচ্ছে না) এবং বিশেষ করে তার থিসিসটা যা পার্থক্যের বিষয়ে দ্বান্দ্বিকতার বিপরীতে পর্যবসিত হয় না, একটা পার্থক্য যা একটা বিরোধিতার চাইতে “অনেক বেশি গভীর” (ডিফারেন্স অ্যান্ড রিপিটেশন), একটা পার্থক্য আনন্দময় দৃঢ়তার পুনরাবৃত্তির মধ্যে দিয়ে (“হ্যাঁ, হ্যাঁ”), প্রতিমূর্তিগুলিকে হিসেবের মধ্যে আনা, অনেকগুলি অমিল সত্বেও, কোনো সন্দেহ নাই, আমাদের “প্রজন্ম”-এর মধ্যে দেল্যুজই একমাত্র, যাকে আমি আমার সবচেয়ে কাছের মনে করি। তার প্রতি আমি কখনোই সামান্যতম “আপত্তি” অনুভব করি নাই, এমন কি কোনো ভার্চুয়াল আপত্তিও না, তার কোনো ডিসকোর্সের বিপক্ষে, যদিও আমার কিছুটা অসন্তুষ্টি ছিল তার এন্টি-অডিপাস-এর এটা বা অন্য একটা বিবৃতি সর্ম্পকে (তাকে আমি এই বিষয়টার কথা বলেছিলাম, যখন আমরা Nanterre University থেকে স্পিনোজার উপর এর তত্ত্ব আলোচনা শেষে একসাথে গাড়িতে করে ফিরছিলাম) বা হয়তো তার এই ভাবনাটার বিপক্ষে যে, দর্শন ধারণাগুলি “সৃষ্টি” করার কাজ করে। একদিন, আমি ব্যাখ্যা করবো যে, কী করে দার্শনিক “আধেয়”-এর এইরকম ঐক্য অন্য সব পার্থক্যগুলিকে বাধা দেয় না, যদিও আজকে আমি তার নাম বা তার অবস্থান বলতে পারতেছি না। (দেল্যুজ একদিন এই ভাবনাটা প্রকাশের বিষয়ে সম্মত হয়েছিলেন, এই বিষয়ে আমাদের মধ্যে একটা দীর্ঘ ইম্প্র“ভাইজড কথোপকথনের ব্যাপারে আর তারপর আমাদেরকে অপেক্ষা করতে হলো, অনেক দীর্ঘ অপেক্ষা।) আমি জানি যে, এইসব পার্থক্যগুলিতে কোনো কিছুই নাই, আমাদের বন্ধুত্ব ছাড়া। আমার জানা মতে, কোনো ছায়া, কোনো চিহ্ন এই বৈপরীত্যকে নির্দেশ করতে পারে নাই। আমাদের পারিপার্শ্বিক অবস্থায় এটা খুবই বিরল, যা আমাদের মধ্যে ছিল, এইখানে এই মুহূর্তে আমি তা বলতে চাই। এই বন্ধুত্ব এই ঘটনা (অন্যভাবে বলার জন্য) থেকে তৈরি হয় নাই যে আমাদের একই ধরনের শত্র“ আছে। এটা সত্যি যে, সাম্প্রতিক সময়ে, আমরা একে অন্যকে খুব কমই দেখছি। কিন্তু আমি এখনো শুনতে পাই তার হাসির শব্দ, একটু কর্কশ, যা আমাকে অনেক কিছু বলে, যা আমি মনে করতে ভালোবাসি, চিঠির নিচে লেখা : “আমার সর্বোচ্চ শুভকামনা, আমার সবটুকু শুভকামনা,” যা তিনি তামাশা করে আমার কানে কানে বলেছিলেন ১৯৫৫ সালের গ্রীষ্মে সর্বোনের (Sorbonne) একটা আদালত চত্বরে, যখন আমি আমার এগ্রিগেশন পরীক্ষা দিতে পারছি না। অথবা একই রকম বড়ভাইসুলভ ব্যাকুলতা নিয়ে যা বলেছিলেন : “তুমি যে এত সময় এই প্রতিষ্ঠানের (le College International de Philosophie) পিছনে দিচ্ছ, এটা আমাকে খুব পীড়া দেয়। বরং আমি চাই যে তুমি লেখ... ...”। আর তারপর আমি মনে করতে পারি ১৯৭২ সালের সেই দশটা দিনের কথা Cerisyতে Nietzsche colloquium উপলক্ষ্যে এবং আরো কত কত মুহূর্ত, সন্দেহ নাই Jean-Francois Lyotard (যে সেখানে ছিল) এর সাথে, একদম একলা মনে হয়, অব্যাহত বেঁচে থাকা আর আজকের বিষাদময়তা যাকে আমরা বলি সেই ভয়াবহ আর ভুল একটা শব্দে একটা “প্রজন্ম”।
প্রত্যেকটা মৃত্যুই অনন্য, আর এইজন্যেই অস্বাভাবিক, কিন্তু একজন এই অস্বাভাবিকতা নিয়ে কী বলবে যখন, বার্থেজ থেকে আলথুসার, ফুকো থেকে দেল্যুজ , এটা গুণ হতে থাকে এইভাবে একটা “প্রজন্ম”-এ, এই একই সিরিজে-এবং দেল্যুজ, যিনি দার্শনিক ছিলেন এই অদ্ভুত ক্রমের-এইসব অসামান্য পরিসমাপ্তিগুলির?
হ্যাঁ, আমরা সবাই দর্শনকে ভালবাসবো। কে এটা অস্বীকার করবে? কিন্তু, এটা সত্যি যে, (তিনি এটা বলছিলেন) তার “প্রজন্ম”-এর সবার মধ্যে দেল্যুজ-ই একমাত্র, যিনি সবচেয়ে উচ্ছ্বলভাবে, সবচেয়ে নির্মলভাবে এটা “করছিলেন/তৈরী করছিলেন” ("did/made")। আমার মনে হয়, আমি এর আগে যেমন বলছি “চিন্তাবিদ”, তিনি হয়তো এটা পছন্দ করতেন না। তিনি হয়তো “দার্শনিক” শব্দটা আরো বেশি পছন্দ করতেন। আর এই ক্ষেত্রে, তাকে বলা হৈতো “দর্শন চর্চার/দর্শন তৈরি করার (making/doing) ক্ষেত্রে সবচেয়ে সরল মানুষ (সবচেয়ে নির্দোষ ব্যক্তি)”। সন্দেহ নাই, এই শর্তটাই তাকে আমাদের শতাব্দীর দর্শনের ক্ষেত্রে সবচেয়ে গভীর হিসাবে চিহ্নিত করছে; এই বিষয়টা তার একদম নিজস্ব, অতুলনীয়ভাবে তারই। একজন মহান দার্শনিক এবং একজন মহান শিক্ষকের চিহ্ন। দর্শনের যেসব ঐতিহাসিকরা তার জ্ঞানকান্ডের বাহ্যিক দিক নির্বাচন করে তাকে বিবেচনা করতে চান (স্টকিস্ট, লুক্রিটাস, স্পিনোজা, হিউম, কান্ট, নিটশে, র্বাগঁস ইত্যাদি) তাকে দর্শনের একজন আবিষ্কারক হিসাবে চিহ্নিত করতে হবে, যিনি কোনো “খাঁটি” দার্শনিক এলাকার মধ্যে পড়েন না (তিনি লিখছেন পেইন্টিংস, সিনেমা, সাহিত্য, বেকন, লুইস ক্যারল, প্র“স্ত, কাফকা, মেলভিল ইত্যাদির উপর)। আর তারপর, তারপর আমি সংক্ষেপে বলব যে, আমি ভালবাসি এবং প্রশংসা করি যেভাবে তিনি কখনোই কোনো ভুল ছাড়া গত দশ বছর ধরে চিত্রকলা, দৈনিক প্রত্রিকা, টেলিভিশন, পাবলিক সিনের সাথে মুলামুলি করছেন এবং এই সময়ের মধ্যে তাদের পরিবর্তনগুলিকে চিহ্নিত করেছেন। পরিমিত এবং সদা সর্তক তার এই প্রত্যাহার। এই বিষয়ে আমি তার সাথে একমত পোষণ করি, তিনি যা করেছিলেন এবং বলেছিলেন, উদাহারণস্বরূপ তার এ থাউজেন্ড প্লেটেস-এর (১৯৭৭ এ তার প্যামলিফট-এ এটা ছিল) প্রকাশনার সময় Liberationat পত্রিকার সাথে ইন্টারভিউ এর সময়। তিনি বলছিলেন: “একজনের জানা উচিত বইয়ের জগতে এখন কী ঘটছে। এখন থেকে আরো কয়েক বছর পরে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অনেক বেশি প্রতিক্রিয়াশীলতার দেখা পাবো। এটা ভাবার কোনো কারণ নাই যে, বইগুলি এই প্রতিক্রিয়াশীলতার হাত থেকে রেহাই পাবে। লোকজন আমাদের জন্য একটা সাজানো সাহিত্যিক ক্ষেত্র প্রস্তুত করার প্রক্রিয়ায় আছে, একটা জুডিসিয়াল, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রও, যা পুরাপুরিভাবে প্রতিক্রিয়াশীল, আগে থেকেই নির্দিষ্ট করা নিমজ্জিত/দুমড়ানো-মোচড়ানো। এটাই এখানে হচ্ছে, আমি বিশ্বাস করি, লিবারেশন একটা প্রণালীবদ্ধ উদ্যোগ নেবে এটাকে বিশ্লেষণ করার। এটা “সেন্সরশিপের চাইতেও ভয়াবহ একটা ব্যাপার”, তিনি আরো যোগ করেছিলেন যে, কিন্তু এই শূন্য ব্যাপ্তিকাল শেষ পর্যন্ত টিকবে না।” হয়তো এইরকম-ই হবে, হয়তো।
নিটশে এবং আর্টারড (Artaud) এর মতো, ব্লানচোট এবং অনান্য শ্রদ্ধেয়দের মতো দেল্যুজ প্রয়োজনীয়তা এবং দৈবনির্ভরতাকে, নৈরাজ্য এবং অসময়োচিততাকে কখনোই গুলিয়ে ফেলেন নাই। তিন বছর আগে যখন আমি মার্কসের উপর লিখছিলাম তখন আমার খুব খারাপ সময় যাচ্ছিলো, যখন শুনলাম যে তিনিও এই বিষয়টা নিয়ে পরিকল্পনা করছেন, তখন আমি মনে জোর পেয়েছি। আমি আজকে রাতে এটা আবার পড়ছি, তিনি ১৯৯০ সালে এই বিষয়ে যা লিখছিলেন: “ ... ...আমি এবং ফেলিক্স গুট্টেরি সবসময় মার্কসিস্ট ছিলাম, হয়তো দুইরকমভাবে, কিন্তু আমরা দুইজনই মার্কসিস্ট। এর মানে, আমরা এমন কোনো রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি না, যা পুঁজিবাদ এবং তার বিবর্তনের ধারণাটাকে কেন্দ্র করে আর্বতিত হয় না। আমাদেরকে যা আর্কষণ করে, তা হচ্ছে পুঁজিবাদকে একটা সর্বব্যাপী ব্যবস্থা হিসাবে বিশ্লেষণ করা. যা সবসময় তার সঙ্গত সীমানাটাকে পিছনের দিকে ঠেলছে, আর সবসময় আবার নিজেকে আবিষ্কার করছে আরো বড় পরিসরে, কেননা, পুঁজির সীমাবদ্ধতা পুঁজি নিজেই।”
আমি আবার গিলেজ দেল্যুজ এর লেখাগুলি পড়তে শুরু করবো, তার কাছ থেকে শেখার জন্য, আর আমি একলাই বিস্মিত হবো, এই দীর্ঘ সংলাপের ভিতর যা আমাদের একসাথে করার কথা ছিল। আমি মনে করি, আমার প্রথম প্রশ্নটা হবে আর্টারড-এর বিষয়ে, তার “বডি উইটআউট অর্গান”(body without organ) এর ব্যাখ্যার বিষয়ে এবং “ব্যাপ্ততা” ("immanence") শব্দটার ব্যাপারে, যার উপর তিনি সবসময় জোর দিতেন; তাকে দিয়ে কোনো কিছু বলানো বা কখন যে তিনি যে কিছু বলবেন তা এখনো আমাদের কাছে একটা রহস্য। কিন্তু যা তাকে আমি বারবার বলতে বলতে ক্লান্ত করে ফেলতাম, কেন তার চিন্তাগুলিকে গত চল্লিশ বছর ধরেও আমি ছাড়তে পারি নাই। আর এখন থেকে আমি কীভাবেই তা পারবো?
____________________________________________________
বাংলা অনুবাদের নোট:
আসলে স্মরণসভাতে সমালোচনা করার নিয়ম সম্ভবত কোন দেশেই নাই। দেল্যুজ-দেরিদা একটা প্রজন্মেরই লোক, তাদের ব্যক্তিগত সম্বন্ধ ও বিবাদ তাই একান্তই নিজেদের বিবাদ। দেরিদা দেল্যুজকে চিহ্নিত করতে চাইছেন এবং বুঝার চেষ্টা করার কথা বলছেন, লিখাটাতে। লিখাটাকে একইসাথে ব্যক্তিগত স্মৃতিচারণ এবং দার্শনিক বিবাদের একটা স্বীকারোক্তি বলে মনে হৈতে পারে। তিনি স্বীকার করছেন একটা ‘প্রজন্ম’র কথা, যার তারা অংশীদার ছিলেন। দেরিদা অনেক বিষয়েই একমত নন দেল্যুজের সাথে যাকে তিনি বলছেন তার অস্পষ্টতা বলে। তার ব্যাখ্যা তিনি হাজির করেন নাই, আনছেন প্রসঙ্গগুলি আর এই উল্লেখগুলিও এক ধরণের স্পষ্টতা। যাতে ভিতর দিয়া দেল্যুজের প্রাসঙ্গিকতাকে তিনি অনুভব করেন, তার সমসাময়িকতার প্রেক্ষিতে।
ফরাসী থেকে ইংরেজীতে অনুবাদ করেছেন ডেভিড ক্যামারমেন। ইংরেজীটা নেয়া হৈছে নিচের ওয়েব ঠিকানা থেকে: http://www.usc.edu/dept/comp-lit/tympanum/1/derrida1.html
প্রথম প্রচারিত হয় কবিসভাতে ২০০৬ খ্রীষ্টাব্দের কোন একটা সময়ে, তারপর ওয়েব ম্যাগাজিন বাসভূমি তে প্রচারিত হয় ২০০৭ সালের ঈদসংখ্যায়।
আরো অনেক এডিট করার বাকি, এই কাজগুলি।

ফরাসী দর্শনের অ্যাডভেন্চার
ফরাসী দর্শনের অ্যাডভেন্চার
অ্যালান বাদিউ
চলুন সাম্প্রতিক সময়ের ফরাসী দর্শনের উপর প্রতিফলনগুলি আমরা শুরু করি একটা প্যারাডক্সের মাধ্যমে: যা একই সময়ে সবচেয়ে বৈশ্বিক এবং সবচেয়ে নির্দিষ্ট। হেগেল এটাকে বলেন ‘সুনির্দিষ্ট বৈশ্বিক’ (‘concrete universal’), যার সংশ্লেষণ হচ্ছে পুরোপুরিভাবে বৈশ্বিক, যা সবকিছুর সাথেই যুক্ত, যার একটা নির্দিষ্ট সময় এবং স্থান আছে। দর্শন একটা ভালো উদাহারণ। পুরোপুরিভাবে বৈশ্বিক, এটা নিজেকে সবার সাথে পরিচিত করে, কোন ব্যতিক্রম ছাড়াই; কিন্তু দর্শনের মধ্যেই ক্ষমতাশালী সাংস্কৃতিক এবং জাতিগত বিষয়গুলি বিরাজ করে। এগুলিকে আমরা বলতে পারি, স্থান (স্পেস) এবং সময়ের মধ্যে দর্শনের মুর্হূতগুলি। এভাবে দর্শন হচ্ছে যুক্তির একটা বৈশ্বিক ইচ্ছা এবং একইসাথে এমন একটা বিষয় যা নিজেকে প্রকাশ করে সম্পূর্ণভাবে নির্দিষ্ট মুহূর্তগুলির মধ্যে। চলুন আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত এবং পরিচিত বিশেষ দুইটা দার্শনিক ঘটনাগুলির উদাহারণ নিই। প্রথমত, ক্লাসিক্যাল গ্রীসের দর্শন, যা প্যারামেনডস (Parmenides) এবং এরিষ্টটল এর মধ্যে ছিল, খ্রীষ্টপূর্ব ৫ম থেকে ৩য় শতাব্দী পর্যন্ত: যা ছিল একটা উঁচুমানের উদ্ভাবন, ভিত্তি তৈরীর সময়, শেষ পর্যন্ত খুবই স্বল্পস্থায়ী। দ্বিতীয়ত, জার্মান আইডিলিয়াজম কান্ট এবং হেগেলের মধ্যে, ফিখটে (Fichte) এবং শিলিং (Schelling) এর মধ্যে দিয়ে: আরেকটা ব্যতিক্রমী দার্শনিক মুর্হূত, আঠারো শতকের শেষদিক থেকে উনিশ শতকের প্রথম পর্যন্ত, তীব্রভাবে সৃজনশীল এবং সন্নিবেশিত হয়েছিল আরো কম সময়ের মধ্যে। আমি প্রস্তাব করছি সর্মথনের জন্য আরো জাতীয় এবং ঐতিহাসিক তত্ত্বকে: সেখানে ছিল - অথবা সেখানে আছে, যেখানে আমি নিজেকে রাখি, তার উপর নির্ভর করে - বিশ শতকের শেষভাগে একটা ফরাসী দার্শনিক আন্দোলন, toute proportion gardée, যা উদাহারণ হিসাবে ক্ল্যাসিক্যাল গ্রীস এবং আলোকপ্রাপ্ত জার্মানের সাথে তুলনার মতো।
সার্ত্রের মূল কাজ বিয়িং এন্ড নাথিংনেস বের হয় ১৯৪৩ সালে এবং দেল্যুজের শেষ লেখা হোয়াট ইজ ফিলসফি? বের হয় ১৯৯০ এর প্রথম দিকে। এই দুইজনের মধ্যে যে ফরাসী দর্শন তৈরী হয়েছে, এবং যা অর্ন্তভুক্ত করে বের্চাড, মারিউ-পন্টি, লেভি-ত্রস, আলথুসার, ফুকো, দেরিদা এবং লাঁকা, অবশ্যই সার্ত্রে এবং দেল্যুজ - এবং আমিও, হয়তো। হয়তো সময় বলে দেবে; তারপরও যদি এমন একটা ফরাসী দার্শনিক মুর্হূত থেকে থাকে, আমার অবস্থানটা হয়তো হবে এর শেষ প্রতিনিধি হিসাবে। এটাই এই কাজের শরীরের সমগ্রতা, যা সার্ত্রের ভিত্তি ভেঙ্গে দেয়া অংশগ্রহণ এবং দেল্যুজের শেষ কাজগুলির মধ্যে অবস্থিত, যাকে এখানে বলার চেষ্টা হয়েছে ‘সাম্প্রতিক ফরাসী দর্শন’ হিসাবে। আমি যুক্তি দেখাবো যে, এটা একটা নতুন দার্শনিক সৃজনশীলতার মুর্হূত গঠন করেছে, বিশিষ্ট এবং বৈশ্বিক। সমস্যাটা হচ্ছে এই প্রচেষ্টাটাকে চিহ্নিত করা। ফ্রান্সে কী হয়েছিল, দর্শনে, ১৯৪০ থেকে বিশ শতকের শেষদিক পর্যন্ত? কী হয়েছিল উপরের এই দশটা বা এরকম নামগুলিকে ঘিরে? এটা কী যাকে আমরা বলি অস্তিত্ববাদ, সংগঠনবাদ, বিণির্মাণ? সেখানে কী একটা ঐতিহাসিক এবং বুদ্ধিবৃত্তিক কোন ঐক্য ছিল, সেই মুর্হূতে? যদি থাকে, তাহলে সেটা কী রকম?
আমি এসব সমস্যাগুলির দিকে তাকাবো চারটা ভিন্ন দিক থেকে। প্রথমত, শিকড়গুলি: কোত্থেকে এই মুর্হূতটা এসেছে, এর পূর্ববর্তী ঘটনাগুলি কী, এর জন্মটা কী ছিল? তারপর, কী প্রধান দার্শনিক ক্রিয়াপদ্ধতিগুলি সে গ্রহণ করেছিল? তৃতীয়ত, এই দার্শনিকদের মূল প্রশ্ন যা সাহিত্যের সাথে সর্ম্পকিত, এবং এই ক্রমের এর মধ্যে সাহিত্য এবং দর্শনের আরো সাধারণ যোগসূত্র। আর সবশেষে, সমস্ত আলোচনার ভিতরে দর্শন এবং মনোবিশ্লেষণের স্থির আলোচনা। শিকড়গুলি, ক্রিয়াপদ্ধতিগুলি, শৈলী এবং সাহিত্য, মনোবিশ্লেষণ: এই চারটি উপায়, যার ভিতর দিয়ে আমি সাম্প্রতিক ফরাসী দর্শনকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি।
ধারণা এবং অর্ন্তবর্তী জীবন
এই মুর্হূতটার দার্শনিক শিকড়গুলি সর্ম্পকে চিন্তা করতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই মৌলিক বিভেদটাতে যা বিশ শতকের প্রথমদিকে ফরাসী দর্শনের ভিতরে ঘটেছিল, দুটি প্রতিতুলনার বর্তমানের অভ্যুদয়ের সাথে। ১৯১১ সালে, র্বাগসঁ অক্সর্ফোডে দুটি জনপ্রিয় ভাষণ দেন, যা তার La pensée et le mouvement সংগ্রহতে প্রকাশ করা হয়। ১৯১২ সালে, অন্যদিক থেকে - বার্নশেভঁ Les étapes de la philosophie mathématique প্রকাশ করেন। সেই মহাযুদ্ধের প্রাক্কালে, এই ব্যবধানগুলি দুটি সম্পূর্ন ভিন্ন পরিস্থিতির প্রত্যয়ন করে। র্বাগসঁ এ আমরা যেটা পাই, তাকে আমরা বলতে পারি একটা জরুরী অর্ন্তবর্তী দর্শন, হওয়া এবং হয়ে উঠার স্বরূপের উপর একটা থিসিস; জীবন এবং পরিবর্তনের একটা দর্শন। এই পরিস্থিতিটা পুরো বিশ শতক ধরে বজায় থাকবে, দেল্যুজ পর্যন্ত এবং তিনিও। বার্নশেভঁ এর কাজে, আমরা পাই গাণিতিক ধারণার উপর নির্ভরশীল একটা দর্শন: চিন্তা এবং প্রতীকের একটা দার্শনিক রূপায়নের সম্ভাবনা, যা আগেরটার মতোই পুরো শতাব্দী ধরে চলেছিল, সবচেয়ে নির্দিষ্ট করে বললে লেভি-ত্রস্ত, আলথুসার এবং লাঁকা।
তাহলে, এই শতাব্দীর শুরু থেকে ফরাসী দর্শন একটা বিভেদ এবং দ্বান্দ্বিক চরিত্রকে তুলে ধরে। একদিক দিয়ে, জীবনের একটা দর্শন; অন্যদিক দিয়ে ধারণার একটা দর্শন। জীবন এবং ধারণার মধ্যে এই বির্তকটা যে সময়টা আসবে তার পুরোটার কেন্দ্রে তা থাকবে। এরকম কোন আলোচনায় বাজিটা হচ্ছে বিষয় (সাবজেক্ট) হিসাবে মানুষ এর প্রশ্নটা, এখানে এই দুই ধরণের পরিস্থিতিই একই জায়গায় আসে। একই সাথে একটা জীবন্ত প্রাণীসত্তা এবং ধারণাগুলির একটা উদ্ভাবক হিসাবে বিষয়টাকে জেরা করা হয়েছে দুইদিক থেকেই - তার অর্ন্তবর্র্তীতা, পশু, দেহযন্ত্রের জীবন এবং তার চিন্তা, তার উদ্ভাবনের ক্ষমতা ও বিমূর্তায়নের সাপেক্ষে। দেহ এবং চিন্তা, অথবা জীবন এবং ধারণা’র মধ্যে যে এই সর্ম্পকগুলি তৈরী হয়েছে বিষয় এর প্রশ্নটাকে ঘিরে, তারা এভাবে বিশ শতকের ফরাসী দর্শনের পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে গেছে, র্বাগসঁ এবং বার্নশেভ এর প্রাথমিক বৈপরীত্য থেকে। কান্টের দর্শনের রূপকের একটা যুদ্ধক্ষেত্র হিসাবে ছড়িয়ে দিয়ে সেখানে আমরা সবাই কম বেশি পরিশ্রান্ত যোদ্ধা: বিশ শতকের দ্বিতীয় অর্ধে, যুদ্ধের জায়গাগুলি আবিশ্যিকভাবে তৈরী হয়েছে সাবজেক্ট এর প্রশ্নটাকে ঘিরে। তাই, আলথুসার ইতিহাসকে সংজ্ঞায়িত করেছেন সাবজেক্ট বাদ দিয়ে, এবং সাবজেক্টকে দেখেছেন একটা আদর্শগত ক্যাটাগরি হিসাবে; দেরিদা হাইডেগারকে ইন্টারপ্রেট করতে গিয়ে সাবজেক্টকে দেখেছেন অধিবিদ্যার একটা ক্যাটাগরি হিসাবে; লাঁকা সাবজেক্ট এর একটা ধারণা সৃষ্টি করেছেন; সার্ত্র বা মারলাউ-পন্টি, অবশ্যই, সাবজেক্ট এর জন্য একটা সন্দেহাতীত কেন্দ্রীয় ভূমিকা নির্দিষ্ট করেছেন। তাই ফরাসী দর্শনের মুর্হূতটার প্রথম সংজ্ঞাটা হতে পারে হিউম্যান সাবজেক্ট এর দ্বন্দ্বটা, যেহেতু এই দ্বন্দ্বের বাজিতে মূল বিষয়টা হচ্ছে জীবন এবং ধারণার মধ্যে সর্ম্পকটা।
আমরা অবশ্যই, জিজ্ঞাসাটাকে আরো দূর পর্যন্ত পিছিয়ে নিয়ে যেতে পারি এবং ফরাসী দর্শনের ভাগটাকে বর্ণনা করতে পারি কার্তেজান ঐতিহ্যের একটা ভাগ হিসাবে। একভাবে দেখলে, যুদ্ধ-পরবর্তী দার্শনিক মুহূর্তটাকে পড়া যেতে পারে দের্কাতের ধারণাগুলি (ideas) এবং অর্থের (significance) মহাকাব্যিক আলোচনার প্রেক্ষিতে, সাবজেক্ট এর ক্যাটাগরির দার্শনিক আবিষ্কর্তা হিসাবে। দের্কাত পশু-যন্ত্রের শারীরিক শরীর (physical body—of the animal-machine) এবং শুদ্ধ প্রতিফলন - উভয়েরই তাত্ত্বিক ছিলেন। তিনি তাই দুই বিষয়েই সচেতন ছিলেন - ফেনোমেনার ফিজিক্স এবং সাবজেক্টের অধিবিদ্যা বিষয়ে। সাম্প্রতিক সব মহান দার্শনিকরাই দের্কাতের বিষয়ে লিখেছেন: লাঁকাঁ আসলে দের্কাতে ফিরে যাবার আহ্ববানই জানিয়েছেন, সার্ত্র কার্তেজান (Cartesian) স্বাধীনতার উপর একটা মনে রাখার মতো টেক্সট লিখেছেন, দেল্যুজ ছিলেন কৃপাহীনভাবে বিদ্বেষী। সংক্ষেপে, যুদ্ধপরবর্তী সময়ে যতজন ফরাসী দার্শনিক আছেন, ততজন দের্কাত আছেন। আবার, এই মূল জায়গাটা ফরাসী দার্শনিক মুহূর্তের একটা প্রথম সংজ্ঞাকে প্রকাশ করে যে, এটা সাবজেক্ট এর প্রশ্নের ক্ষেত্রে একটা ধারণাগত যুদ্ধক্ষেত্র।
চারটা ধারা
পরবর্তীতে, সব চিন্তাবিদদের বুদ্ধিবৃত্তিক অপারেশন এর কমন জায়গাটাকে চিহ্নিত করা। আমি চারটা প্রক্রিয়ার কথা চিন্তা করছি, যা এই মুহূর্তের দর্শন চর্চার স্বরূপটাকে স্পষ্টভাবে তুলে ধরতে পারবে; সবগুলিই, একটা দিক থেকে দেখতে গেলে, পদ্ধতিগত বিষয়। প্রথম ধারাটা হচ্ছে একটা জার্মান ধারা - অথবা জার্মান দার্শনিকদের উপর একটা ফরাসী ধারা। সাম্প্রতিক সমস্ত ফরাসী দর্শন, বাস্তবেও, জার্মান ঐতিহ্যের উপর একটা আলোচনা। এর প্রাথমিক গঠনের পর্যায়টা হচ্ছে, হেগেলের উপর কজোভঁ (Kojève’s seminars on Hegel) এর সেমিনারগুলি, যাতে লাঁকাঁ ছিলেন এবং এটা লেভি-ত্রস্তঁকেও প্রভাবিত করেছিল, এবং ১৯৩০ ও ৪০ এ হুর্সাল এবং হাইডেগারের কাজের মধ্যে দিয়ে ফেনোমেনোলজি’র (phenomenology) এর উদ্ভাবন। সার্ত্রের ক্ষেত্রে, তিনি তার দার্শনিক দৃষ্টিভঙ্গি মৌলিকভাবে পরিবর্তন করেছিলেন, বার্লিনে কিছুদিন থাকার সময়, এসব লেখকদের মূল লেখা পাঠ করার পর। দেরিদাকে সম্ভবত বলা যেতে পারে, জার্মান চিন্তার একটা পুরোপুরি মূল ব্যাখ্যাদাতা হিসাবে সর্বপ্রথম এবং সর্বপ্রধান। ফুকো এবং দেল্যুজ এর ক্ষেত্রে, নিটশে একটা মৌলিক রেফারেন্স।
ফরাসী দার্শনিকরা হেগেল, নিটশে, হুর্সাল এবং হাইডেগারের কাজের মধ্যে দিয়ে জার্মানীতে কিছু একটা খুঁজতে গিয়েছিলেন। তারা এর ভিতর কী খুঁজছিলেন? এক কথায় বলা যায়: ধারণা এবং অস্তিত্বের মধ্যে একটা নতুন সর্ম্পক। এই খোঁজ যে অনেকগুলি নাম ধারণ করেছিল - বিনির্মাণবাদ, অস্তিত্ববাদ, hermeneutics - তার পিছনে একটাই সাধারণ উদ্দেশ্য ছিল: এই সর্ম্পকটাকে পরিবর্তিত করা বা স্থানচ্যুত করা। চিন্তার অস্তিত্বগত পরিবর্তনটা, চিন্তার তার জীবন্ত আন্তভূমির সাথে সর্ম্পকটা ছিল ফরাসী চিন্তাবিদদের আগ্রহী হবার জায়গা, যা তাদের নিজস্ব ঐহিত্যেরও মূল জায়গা। তাই, এই ‘জার্মান ধারা’টা ধারণা থেকে অস্তিত্বের সর্ম্পকটাকে যাচাই করার নতুন পথগুলির সন্ধান, জার্মান দার্শনিক ঐতিহ্যগুলিকে আশ্রয় করার মাধ্যমে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, ফরাসী দর্শনের যুদ্ধক্ষেত্র হিসাবে অনুদিত হওয়ার মধ্যে দিয়ে, বরং জার্মান দর্শন একটা সর্ম্পূণ নতুন একটা বিষয়ে পরিবর্তিত হয়েছে । এই প্রথম ক্রিয়াপদ্ধতিটা হচ্ছে তাই জার্মান দর্শনের একটা কার্যকর ফরাসী আত্মীকরন।
দ্বিতীয় প্রক্রিয়াটা, কম গুরুত্বপূর্ণ নয়, যা বিজ্ঞান সর্ম্পকে সচেতনতা। ফরাসী দার্শনিকরা বিজ্ঞানকে জোরপূর্বকভাবে দেখতে চেয়েছেন, বিশিষ্টভাবে দর্শনের জ্ঞানের এলাকা থেকে, একটা উৎপাদনশীলতার প্রক্রিয়া বা একটা ক্রিয়েটিভ কাজ হিসাবে, একটা অবজেক্ট হিসাবে বা একটা অবধারণ হিসাবে না, এটা জ্ঞানের রাজ্য থেকে অনেকদূর পর্যন্ত চলে গেছে। তারা বিজ্ঞানকে জিজ্ঞাসাবাদ করেন উদ্ভাবনের মডেলগুলি এবং রুপান্তরগুলি সর্ম্পকে, যা তাকে উৎকীর্ণ করবে একটা সৃজনশীল চিন্তার প্রাকটিস হিসাবে, যা শৈল্পিক কাজের সাথে তুলনাযোগ্য, অন্য একটা সংগঠনের প্রকাশযোগ্য কোন ফেনোমেনার চাইতে। বিজ্ঞানকে এভাবে জ্ঞানের জায়গা থেকে সৃজনশীলতার জায়গাতে স্থানান্তরটা এবং শেষ পর্যন্ত তাকে শিল্প’র কাছে নিয়ে আসাটা দেল্যুজের মধ্যে সর্বোচ্চ প্রকাশ পেয়েছে। তিনি সবচেয়ে সূক্ষ এবং সাবলীলভাবে বৈজ্ঞানিক এবং শৈল্পিক সৃজনশীলতার মধ্যে তুলনাটা তুলে ধরেছেন। কিন্তু এটা তার অনেক আগে থেকেই শুরু হয়েছে, ফরাসী দর্শনের একটা কনস্টিটিটিভ প্রক্রিয়া হিসাবে।
তৃতীয় প্রক্রিয়াটা হচ্ছে রাজনৈতিক বিষয়টা। এই সময়ের দার্শনিকরা সবাই রাজনীতির প্রশ্নের সাথে দর্শনের যোগসূত্রকে গভীরভাবে দেখেছেন। সার্ত্র, মারলাউ-পন্টি, ফুকো, আলথুসার এবং দেল্যুজ ছিলেন রাজনৈতিক কর্মী; যেহেতু তারা জার্মান দর্শনকে দেখতে গিয়েছিলেন ধারণা এবং অস্তিত্বের প্রতি একটা তাজা দৃষ্টিভঙ্গি হিসাবে, তাই তারা রাজনীতিকে দেখেছেন ধারণা এবং ক্রিয়ার মধ্যে একটা নতুন সর্ম্পক হিসাবে - বিশেষ করে, সমষ্টিগত কাজ হিসাবে। দর্শনকে রাজনৈতিক অবস্থার সাথে জড়িত করার মূল বাসনাটা ধারণা এবং কাজ এর মধ্যে সর্ম্পকটাকে পরিবর্তিত করেছে।
চতুর্থ প্রক্রিয়াটা হচ্ছে দর্শনের আধুনিকীকরণের বিষয়, একদিক দিয়ে যা সরকারী প্রশাসনের পারস্পরিক ভন্ডামি থেকে সর্ম্পূন ভিন্ন। ফরাসী দার্শনিকরা আধুনিকতার প্রতি তাদের প্রগাঢ় আর্কষণ প্রকাশ করেছেন। তারা সাম্প্রতিক শৈল্পিক, সাংস্কৃতিক এবং সামাজিক উন্নতিগুলিকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছেন। নন-ফিগারেটিভ চিত্রকলা, নতুন সঙ্গীত এবং থিয়েটার, গোয়েন্দা উপন্যাস, জ্যাজ এবং সিনেমা’র প্রতি দার্শনিকরা তাদের প্রচন্ড আগ্রহ দেখিয়েছেন, তাদের একটা চেষ্টা ছিল দর্শনকে আধুনিক বিশ্বের প্রবল প্রকাশগুলির সাথে নিয়ে আসা। যৌনতা এবং নতুন জীবন-যাপনের প্রতিও তারা তীক্ষ মনোযোগ দিয়েছেন। এসব কিছুর মধ্যে দিয়ে দর্শন ধারণাটা এবং নির্মিতিগুলির উৎপাদনের মধ্যে একটা নতুন সর্ম্পককে খুঁজছে। আধুনিকতা তাই অন্বেষণের জন্য একটা নতুন পথ যেখানে দর্শন এই নির্মিতিগুলি তৈরীটাকে এপ্রোচ করতে পারে।
সংক্ষেপে: ফরাসী দর্শনের মুর্হূতটা আবৃত হয়ে আছে জার্মান চিন্তার একটা নতুন আত্মসাতকরণ এ, বিজ্ঞানকে একটা সৃজনশীল কাজ হিসাবে দেখাতে, একটা মৌলিক রাজনৈতিক সংশ্লিষ্টতায় এবং শিল্প ও জীবনের জন্য নতুন নির্মিতিগুলির একটা খোঁজে। এসব প্রক্রিয়াগুলির মধ্যে একটা সাধারণ প্রচেষ্টা দেখা যায়, যা হচ্ছে ধারণার জন্য একটা নতুন অবস্থান বা অ-অবস্থান: ধারণা এবং তার বাহ্যিক অবস্থার মধ্যে সর্ম্পকটাকে সরিয়ে দেয়া অস্তিত্ব, চিন্তা, কাজ এবং নির্মিতিগুলির গতির সাথে নতুন সর্ম্পক গড়ে তোলার মাধ্যমে। এটা দার্শনিক ধারণা এবং বাহ্যিক পরিবেশের মধ্যে সর্ম্পকের মহত্ব যা বিশ-শতকের ফরাসী দর্শনের উদ্ভাবনের সীমানাকে চিহ্নিত করেছে।
লেখালেখি, ভাষা, নির্মিতি
নির্মিতির প্রশ্নটা, এবং নির্মিতিগুলির সৃষ্টির সাথে দর্শনের ঘনিষ্ঠ সর্ম্পকগুলির সংকটপূর্ণ গুরুত্ব আছে। স্পষ্টভাবে, এটা দর্শনের নিজের নির্মিতির বিষয়ে বিব্রতকর প্রশ্ন উত্থাপন করে: নতুন দার্শনিক নির্মিতি ছাড়া কারো পক্ষে ধারণাকে স্থানচ্যুত করা সম্ভব নয়। সুতরাং নতুন ধারণাগুলি তৈরী করার ব্যাপার ছিল না, বরং দর্শনের ভাষাকে রূপান্তর করার ব্যাপার। দর্শন এবং সাহিত্যের মধ্যে বেড়ে উঠা এই একমাত্র মৈত্রীটা সাম্প্রতিক ফরাসী দর্শনের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্রগুলির একটা। এখানে, অবশ্যই, একটা বড় ইতিহাস আছে। আঠারো শতকের পরিচিত সেই কাজগুলি, যাকে ফিলসফস (philosophes) বলা হয় - ভলতেয়ার, রুশো, ড্রেডয়েট - যারা ফরাসী সাহিত্যের ক্ল্যাসিক; এই লেখকরা একদিক দিয়ে এই যুদ্ধপরবর্তী মৈত্রীদের পূর্বপুরুষ। এখানে অসংখ্য ফরাসী লেখক আছেন, যাদেরকে আলাদা করে দার্শনিক বা সাহিত্যের মধ্যে ফেলতে পারবেন না; উদাহারণ হিসাবে বলা যায় পাস্কাল এর নাম, যিনি ফরাসী সাহিত্যের একজন মহান ব্যক্তিত্ব, আবার একইসাথে অন্যতম ফরাসী চিন্তাবিদ। বিশ শতকের অ্যালান, যার সব অভিপ্রায়গুলি এবং উদ্দেশ্যগুলি ছিল একজন ক্ল্যাসিক্যাল দার্শনিকের এবং যিনি এই মুহূর্তের অংশীদার নন, যা এখানে আমাদেরকে ভাবাচ্ছে, খুব ঘনিষ্ঠভাবে সাহিত্যের সাথে জড়িত ছিলেন; লেখার প্রক্রিয়াটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং উপন্যাসগুলির উপর তার অনেক কমেন্ট্রি আছে - বালজাকের উপর তার টেক্সটগুলি খুবই মজার - এবং ফরাসী কবিতার উপর তার কমেন্ট্রি, বিশেষ করে ভালেরির। অন্যভাবে বলতে গেলে, বিশ শতকের ফরাসী দর্শনের আরো কনভেনশনাল চেহারাগুলি দিয়েও দর্শন এবং সাহিত্যের মধ্যে এই মিলটা তুলে ধরা যাবে।
সুরিয়ালিস্টরাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্মিতিগুলির উৎপাদনে, আধুনিকতা, শিল্পের ক্ষেত্রে তারাও অধীর ছিলেন সর্ম্পকগুলিকে ঝাঁকিয়ে তুলতে; তারা চাইছিলেন জীবনের নতুন উপায়গুলিকে আবিষ্কার করতে। যদি তাদের একটা বড় এসথেটিক প্রোগ্রাম থাকতো, এটা ১৯৫০ এবং ৬০ এর দশকের দার্শনিক প্রোগ্রামগুলিকে একটা পথ দেখিয়ে দিতে পারতো; উদাহারণ হিসাবে লাঁকা এবং লেভি-ত্রস্ত সুরিয়ালিস্টিক সার্কেলগুলিতে নিয়মিতই যেতেন। এটা একটা জটিল ইতিহাস, কিন্তু ফ্রান্সে সুরিয়ালিস্টরা যদি বিশ শতকের এসথেটিক এবং দর্শনের সমধর্মীতার প্রথম প্রতিনিধিত্বকারী হয়, ১৯৫০ এবং ৬০ এর দশকে এটা দর্শন, যে তার নিজস্ব সাহিত্যিক নির্মিতিগুলি উদ্ভাবনের চেষ্টা চালিয়েছে, দার্শনিক স্টাইল এবং উপস্থাপনের মধ্যে একটা সরাসরি অভিব্যক্তিপূর্ণ সংযোগ খোঁজার চেষ্টায় এবং ধারণার জন্য একটা নতুন অবস্থান তৈরী করার জন্য যা এটা প্রস্তাব করেছে।
এটা এমন একটা পর্যায়, যেখানে দার্শনিক লেখার ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। চল্লিশ বছর হয়ে গেছে, হয়তো আমরা দেল্যুজ, ফুকো, লাঁকা’র ভাষায় অভ্যস্থ হয়ে গেছি; আমরা ভুলে গেছি আগেকার দার্শনিক স্টাইল যা প্রকাশ করতো তার সাথে কী অসাধারণ বিচ্ছেদ এটা তৈরী করেছে। সমস্ত দার্শনিকরা তাদের নিজস্ব স্টাইলটা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেছেন, একটা নতুন গদ্য উদ্ভাবন করার চেষ্টা করেছেন; তারা লেখক হতে চেয়েছেন। দেল্যুজ বা ফুকো পড়ার সময় একজন দেখতে পাবে বাক্য বিন্যাসের ক্ষেত্রে কোন পূর্বপ্রস্তুতি নাই, চিন্তা এবং ভাষায় প্রকাশের মধ্যে যে মুভমেন্ট তা পুরোপুরি অরিজিনাল। এখানে একটা নতুন, হ্যাঁ-সূচক রিদম এবং একটা বিহ্বল করা আমন্ত্রণ এর গঠনগগুলিতে। দেরিদা খুব ধৈর্য্যশীল, ভাষা থেকে ভাষার সর্ম্পকের ক্ষেত্রে জটিল, যেহেতু ভাষা নিজের উপর কাজ করে এবং চিন্তা শব্দগুলির কাজের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। আর লাঁকাঁ পড়তে গেলে একজনকে চোখ-ধাঁধানো জটিল সিনটেক্স এর সাথে রেসলিং করতে হবে যা আসলে মোটেই মালার্মের সিনটেক্স মতো না, এবং যার ফলে কাব্যিক - স্বীকার করতে গেলে, তাই।
এখানে, তাই, দার্শনিক প্রকাশের একটা রূপান্তর এবং দর্শন ও সাহিত্যের মধ্যে সীমান্তগুলিকে সরিয়ে দেয়ার একটা প্রচেষ্টা দুটোই ঘটেছে। আমরা আরেকটা উদ্ভাবনের কথা মনে করতে পারি যে, সার্ত্র একজন ঔপন্যাসিক এবং নাট্যকার ছিলেন (যেমনটা আমি)। ফরাসী দর্শনের এই মুহূর্তের সুনির্দিষ্টতাটা ভাষার বিভিন্ন তালিকার উপর খেলাটা, দর্শন এবং সাহিত্যের মধ্যে, দর্শন এবং নাটকের মধ্যে সীমানগিুলিকে স্থানচ্যুত করার মধ্যে। কেউ এরকমটাও বলতে পারে যে, ফরাসী দর্শনের একটা লক্ষ্য হচ্ছে লেখালেখির জন্য একটা নতুন স্পেস তৈরী করা, যেখানে দর্শন এবং সাহিত্যকে আলাদা করা অসম্ভব হবে; একটা এলাকা যেটা দর্শন বা সাহিত্য হিসাবে বিশেষায়িত হবে না, বরং এক ধরণের লেখার জায়গা হবে যেখানে সাহিত্য থেকে দর্শনের জট খোলা অসম্ভব হবে। অন্যভাবে বলতে গেলে, একটা স্পেস, যেখানে ধারণা এবং জীবনের মধ্যে কোন আনুষ্ঠানিক কোন পার্থক্য নাই, এই ধরণের লেখায় উদ্ভাবনের একটা আসল উদ্দেশ্য হচ্ছে ধারণার জন্যে একটা নতুন জীবন দেয়া: একটা সাহিত্যিক জীবন।
ফ্রয়েডের সাথে এবং বিপক্ষে
শেষমেশ, সীমানার ক্ষেত্রে, নতুন লেখালেখির এই উদ্ভাবনটাতে, নতুন সাবজেক্টটাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে; দর্শনের মধ্যে এই চেহারা তৈরী করার মধ্য দিয়ে এবং তার আশেপাশের যুদ্ধক্ষেত্রগুলি পুনঃনির্মাণের মাধ্যমে। সেজন্য এটা আর যুক্তিপূর্ণ, সচেতন সাবজেক্ট রইলো না, যা দের্কাতের কাছ থেকে আমাদের পর্যন্ত এসেছে; এটা আর হতে পারে না, আরো টেকনিক্যাল প্রকাশ ব্যবহার করা, আত্মবাচক সাবজেক্ট। সাম্প্রতিককালের মানবিক সাবজেক্ট হতে হবে এমন যা আরো মলানুসন্ধিৎসু, জীবন এবং শরীরের আরো বেশি সংমিশ্রিত, কার্তেজীয় মডেলের চাইতে আরো বেশি ব্যাপক, উৎপাদনের বা সৃজনের একটা প্রক্রিয়ার প্রতি আরো বেশি সমগোত্রীয়, যা তার নিজের ভিতরের আরো বেশি সম্ভাবনার প্রতি মনোযোগী। সাবজেক্ট এর নামটা নেয়া হবে কিনা, সেটাই ফরাসী দর্শন খুঁজে পেতে, স্পষ্টভাবে বলতে, চিন্তা করতে চেষ্টা করছে। যদি মনোবিশ্লেষণ একটা সংবাদী হয়, এর কারণ ফ্রয়েডের উদ্ভাবনটাও আসলে, বলতে গেলে, সাবজেক্টের জন্য একটা নতুন প্রস্তাব। যার জন্য ফ্রয়েড অচেতনতার (unconscious) ধারণাটার উপস্থাপন করেছিলেন, মানবিক সাবজেক্টের মতের ক্ষেত্রে, যা সজ্ঞানতার (consciousness) চাইতেও বড় একটা কিছু - যা সজ্ঞানতাকে ধারণ করে, কিন্তু এটাকে এখানেই সীমাবদ্ধ রাখে না; এটাই ‘অচেতন’ শব্দটার মূল বিষয়টা।
সাম্প্রতিক ফরাসী দর্শন তাই মনোবিশ্লেষণের সাথে একটা দীর্ঘ-দৌড়ের সংলাপে লিপ্ত রয়েছে। এই বিনিময়টা ব্যাপক জটিলতার একটা নাটক, এটার নিজের এবং তার ভেতরের গভীর উন্মোচন। এই ইস্যুতে, সবচেয়ে মৌলিকভাবে ফরাসী দর্শন দুইভাগে বিভক্ত হয়েছে, একদিকে আমি বলবো একটা বাহ্যিক প্রাণবাদ, যা বার্গসঁ থেকে শুরু হয়ে সার্ত্র, ফুকো এবং দেল্যুজ পর্যন্ত প্রবাহিত হয়েছে, অন্যদিকে একটা ধারণাগত বিন্যাস, যা বার্ণশেভ থেকে শুরু হয়ে আলুথাসর এবং লাঁকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। যেখানে দুটি পথ সাবজেক্ট এর প্রশ্নে এসে পরস্পরকে অতিক্রম করেছে, যা শেষ পর্যন্ত সংজ্ঞায়িত হতে পারে, ফরাসী দর্শনের প্রেক্ষিতে, যেহেতু এটা অস্তিত্ব (being) হিসাবে ধারণাকে তুলে আনে। একটা নির্দিষ্টভাবে, ফ্রয়েডীয় অচেতনতা, একই স্পেস দখল করে রাখে; অচেতনতাও জরুরী একটা কিছু বা বর্তমান যা উৎপাদন করে, সামনে বহন করে নিয়ে চলে ধারণাকে। কিভাবে একটা অস্তিত্ব একটা ধারণাকে বহন করে নিয়ে যেতে পারে, কিভাবে একটা দেহের বাইরে কোনকিছু সৃজন করা সম্ভব? এটা যদি কেন্দ্রীয় সমস্যা প্রশ্ন হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাবো, কেন দর্শন মনোবিশ্লেষণ এর সাথে এতোটা তীব্র বিনিময়ের মধ্যে নিয়ে এসেছে। প্রকৃতিগতভাবে, সেখানে সবসময় একটা সংঘর্ষ বাধে, যেখানে সাধারণ লক্ষ্যগুলির দিকে যাওয়ার জন্য বিভিন্ন উপায়গুলি আছে। এখানে দুস্কর্মে সহযোগিতার একটা উপাদান আছে - তুমি ঠিক একই কাজ করছো, যেটা আমি করেছি - আবার শত্র“তাও আছে - তুমি এটা ভিন্নভাবে করছো। ফরাসী দর্শনে দর্শন এবং মনোবিশ্লেষণের মধ্যে সর্ম্পকের জায়গাটা এটাই, প্রতিদ্বন্দ্বিতা এবং দুর্স্কমে সহযোগিতা, মুগ্ধতা এবং বৈরিতা, ভালোবাসা এবং আঘাত দেয়া। কোন সন্দেহ নাই, তাদের মধ্যে নাটকটা খুবই হিংস্র, খুবই জটিল।
তিনটা মূল টেক্সট হয়তো এর একটা ধারণা দিতে পারে। প্রথমে হয়তো দুর্স্কমে সহযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে পরিষ্কার উদাহারণটা হতে পারে বের্চাড এর ১৯৩৮ এ শুরুর দিকের কাজ La psychanalyse du feu তে। বের্চাড একটা নতুন মনোবিশ্লেষণের প্রস্তাব করেন, যার ভিত্তি হবে কবিতা এবং স্বপ্ন, উপাদানগুলির একটা মনোবিশ্লেষন - আগুন, পানি, বাতাস এবং পৃথিবী। কেউ বলতে পারে যে, বের্চাড ফ্রয়েডের অবদমনকে (inhibition) প্রতিস্থাপিত করতে চেয়েছেন স্বপ্নালোক দিয়ে, প্রদর্শন করতে চেয়েছেন যে, এটা অনেক বড় এবং খোলা ক্যাটাগরি। দ্বিতীয় টেক্সটা আসে, সার্ত্রের বিয়িং এন্ড নাথিংনেস থেকে, তার ক্ষেত্রে, তিনি প্রস্তাব করছেন, আরেকটা নতুন মনোবিশ্লেষনের, ফ্রয়েডের ‘প্রায়োগিক’ মনোবিশ্লেষণের সাপেক্ষে তার নিজস্ব (সংশ্লিষ্টকরণ এর মাধ্যেমে) সঠিকভাবে তাত্ত্বিক অস্তিত্বশীল মডেলের। সার্ত্র ফ্রয়েডের কমপ্লেক্সকে, অচেতনতার গঠনটার প্রতিস্থাপন খুঁজেছেন, যেটাকে তিনি বলেছেন ‘আসল পছন্দ’ (‘original choice’) বলে। তার ক্ষেত্রে, সাবজেক্টকে যা সংজ্ঞায়িত করে তা একটা গঠন নয়, স্নায়ুবৈকল্যগ্রস্ততা বা ন্যায় ভ্রষ্টতা, যা কিন্তু অস্তিত্বেরই একটা মৌলিক প্রকল্প। আবারও, একটা দুস্কর্মে সহযোগিতা এবং শত্র“তা একসাথে দেখতে পাওয়ার উদাহারণ।
তৃতীয় টেক্সটা এসেছে, দেল্যুজ এবং গুট্টেরীর এন্টি-অডিপাস এর ৪ নম্বর অধ্যায় থেকে। এখানে, দেল্যুজ মনোবিশ্লেষণকে প্রতিস্থাপিত করার কথা বলেছেন একটা মেথড এর মাধ্যমে, যাকে তিনি বলেছেন, সিজোঅ্যানালাইসিস, ফ্রয়েডিয়ান বিশ্লেষণের সাথে তিনি খোলাখুলি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বের্চাড এর ক্ষেত্রে এটা ছিল স্বপ্নালোক অবদমনের তুলনায়, সার্ত্রের ক্ষেত্রে এটা ছিল একটা প্রকল্প একটা জটিলতার চাইতে। আর দেল্যুজ এন্টি-অডিপাস এ পরিষ্কার করলেন এই বলে যে, এটা একটা নির্মাণ, একটা প্রকাশের চাইতে; মনোবিশ্লেষণের প্রতি তার প্রধান আপত্তিটা হলো যে, এটা অচেতনাটাকে প্রকাশ করা ছাড়া আর কোনকিছুই করে না, প্রয়োজন হচ্ছে এটাকে নির্মান করার। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘ফ্রয়েডিয়ান প্রকাশ’ কে প্রতিস্থাপিত করার জন্য, যা হচ্ছে সিজোঅ্যানালাইসিসের কাজ। এটা চমক-লাগানো বললেও কম বলা হবে যে, বের্চাড, সার্ত্র এবং দেল্যুজ এর মতো মহান তিনজন দার্শনিক প্রত্যেকেই মনোবিশ্লেষণকে প্রতিস্থাপিত করতে চেয়েছেন তাদের নিজস্ব একটা মডেলের মাধ্যমে।
মহান হওয়ার পথ
শেষমেশ, একটা দার্শনিক মুহূর্তকে তার নিজস্ব চিন্তার প্রোগ্রাম দিয়ে সংজ্ঞায়িত করা। যুদ্ধ পরবর্তী ফরাসী দর্শনের জন্য আমরা পরিভাষার মাধ্যমে কী সাধারণ ভিত্তি সংজ্ঞায়িত করতে পারি, এর কাজগুলি বা প্রণালীগুলি বা এর ধারণাগুলির মধ্যে নয়, কিন্তু এর বুদ্ধিবৃত্তিক কার্যক্রমগুলির মধ্যে? দার্শনিকরা, অবশ্যই বিভিন্ন ধরণের চরিত্র এবং এধরণের একটা কার্যক্রমের প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখাবেন। তারপরও, যেখানে আপনার অধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, যা যুক্তভাবে স্বীকার্য, সেখানে আপনার একটা দার্শনিক মুর্হূত আছে, একটা বড় বৈচিত্রের উপায়গুলির, টেক্সটগুলির এবং চিন্তাবিদদের মধ্যে। আমরা কার্যক্রমের মূল পয়েন্টগুলিকে এভাবে নিচে সংক্ষিপ্তকরণ করতে পারি যা যুদ্ধ পরবর্তী ফরাসী দর্শনকে উদ্ধুদ্ধ করেছিল -
১. ধারণা এবং অস্তিত্বের বিচ্ছেদের বিষয়ে কিছু করা - এই দুটিকে বিরোধিতা না করা; এটা প্রদর্শন করা যে, ধারণা একটা জীবন্ত বিষয়, একটা সৃজন, একটা প্রক্রিয়া, একটা ঘটনা এবং এভাবে অস্তিত্বের সাথে বিচ্ছেদিত কিছু না
২. আধুনিকতার সাথে দর্শনকে উৎকীর্ণ করা, যা আরো বোঝায় যে, তাকে অ্যাকাডেমি থেকে বের করে নিয়ে এসে প্রাত্যহিক জীবনের প্রবাহে স্থাপন করা। যৌনতার আধুনিকতা, শৈল্পিক আধুনিকতা, সামাজিক আধুনিকতা: দর্শনকে এসব কিছুর সাথে জড়িত হতে হবে;
৩. জ্ঞানের দর্শন এবং কাজের দর্শন মধ্যেকার বিরোধিতাকে, তত্ত্বীয় এবং প্রায়োগিক যুক্তির মধ্যে বিভাগকে পরিত্যাগ করা এবং এটা দেখানো যে, জ্ঞান নিজে, এমনকি বৈজ্ঞানিক জ্ঞানও হচ্ছে একটা প্রয়োগ
৪. দর্শনকে সরাসরি রাজৗনতিক ক্ষেত্রের মধ্যে অবস্থিত করা, রাজনৈতিক দর্শনের ঘোরাপথে না গিয়ে; যাকে আমি বলবো, ‘দার্শনিক জঙ্গি’ উদ্ভাবন করা; দর্শনকে তার উপস্থিতির ভিতর, তার হয়ে উঠার ভিতর একটা রণমুখী প্রয়োগ হিসাবে তৈরী করা: শুধুমাত্র রাজনীতির একটা প্রতিফলন নয়, বরং একটা সত্যিকারের রাজনৈতিক অংশগ্রহণ
৫. সাবজেক্ট এর প্রশ্নটাকে প্রত্যাখান করা, আত্মবাচক মডেলকে অস্বীকার করা, এবং এভাবে মনোবিশ্লেষণের সাথে জড়িত হওয়া - তার শত্র“তা করা, সম্ভব হলে তাকে উন্নত করা
৬. দার্শনিক ব্যাখ্যার একটা নতুন ধরণ সৃজন করা, আর এভাবে সাহিত্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা, প্রয়োজনীয়ভাবে, আঠারো শতকের দার্শনিক-লেখক এর চরিত্রটাকে সাম্প্রতিক পরিভাষায় পুনারাবিষ্কার করা।
এটাই ফরাসী দর্শনের মুহূর্তটা, তার কার্যক্রম, তার সুউচ্চ উচ্চাকাঙ্খা। এটাকে আরো দূর পর্যন্ত চিহ্নিত করতে গেলে যায়, এর একটা অপরিহার্য বাসনা হচ্ছে - প্রত্যেকটা পরিচয়ই হচ্ছে একটা বাসনার পরিচয় - দর্শনকে লেখালেখির একটা সচল রূপ হিসাবে পরিবর্তিত করা, যা নতুন সাবজেক্ট এর একটা মাধ্যম হয়ে উঠতে পারে। আর একই নিদর্শনস্বরূপ, দার্শনিকের ধ্যানমগ্ন বা প্রফেসর ইমেজটাকে মুছে ফেলা; দার্শনিককে ধ্যানীর চাইতে অন্যকিছু হিসাবে তৈরী করা, পাদ্রীর প্রতিপক্ষের চাইতে অন্যকিছু। বরং, দার্শনিক উচ্চাকাঙ্খা-তাড়িত একজন লেখক-যোদ্ধা হয়ে উঠার জন্য, সাবজেক্ট এর শিল্পী, উদ্ভাবন এর একজন প্রেমিক হওয়ার জন্য - এসব বাসনার নামের কথা বলা যায়, যা এই সময়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে: এই বাসনা যে দর্শন তার নিজের নামের উপর কাজ করবে। আমার মনে পড়ছে গধষৎধীঁ এর সেই বানীটার কথা, যেটা তিনি ফব এধঁষষব কে বলেছিলেন, তার খবং পযল্গহবং য়ঁ’ড়হ ধনধঃ তে : ‘মহান হওয়া হচ্ছে এমন একটা কিছুর দিকে যাত্রা করা, যা কেউ জানে না।’ মৌলিকভাবে, বিশ শতকের দ্বিতীয়ভাগে, দার্শনিক মুহূর্তটা প্রস্তাব করেছিল যে, দর্শনের সেই পথকেই পছন্দ করা উচিত, যার উদ্দেশ্যগুলি সে জানতো, যে তার দার্শনিক কাজ বা হস্তক্ষেপ বেছে নেয়া উচিত বিজ্ঞতা এবং ধ্যানের উপর। এটা বিজ্ঞতাবিহীন দর্শন যাকে আজকে দোষারোপ করা হয়।
কিন্তু ফরাসী দার্শনিক মুহূর্তটা সুখের চাইতে মহান হওয়ার প্রতি বেশি আগ্রহী। আমরা চাইছিলাম সম্পূর্ণ অস্বাভাবিক একটা কিছু, এবং যা সর্বজনস্বীকৃত সমস্যাকরণ: আমাদের বাসনা ছিল ধারণার অ্যাডভেন্চারগুলি। আমরা জীবন এবং ধারণার মধ্যে একটা স্পষ্ট বিভাজন খুঁজছিলাম না, বা ভাবনার বা নিয়মের প্রতি অস্তিত্বের অধীনতাও না। বরং, আমরা চাইছিলাম, ধারণা নিজেই একটা ভ্রমণ হয়ে উঠুক, যার গন্তব্য হয়তো আমরা নাও জানতে পারি। এই বৈশিষ্ট্যসূচক অ্যাডভেন্চারটা, দুর্ভাগ্যবশত, সাধারণভাবে, একটা নিয়মের বৈশিষ্ট্যসূচক দিয়ে অনুসৃত হয়েছে। এটা হয়তো বোঝা যায় - এই দর্শনের একটা জলদস্যুসুলভ দিক আছে অথবা একটা যাযাবরসুলভ, যেমনটা দেল্যুজ হয়তো বলতেন। তথাপি, “ধারণাগুলির অ্যাডভেন্চার” একটা সূত্র হতে পারে যেটা আমাদের সবাইকে একত্রিত করে; এবং এভাবে আমি যুক্তি দেখাতে পারি যে, বিশ শতকের শেষদিকে ফ্রান্সে যা ঘটেছিল, শেষ পর্যন্ত তা ছিল, দার্শনিক অ্যাডভেন্চারের একটা মুহূর্ত।
বাংলা অনুবাদের নোট:
এই লিখাটাতে বাদিউ’র প্রস্তাব মূলতঃ দুইটা - ফরাসী দর্শনের নির্দিষ্ট সময়টাকে দর্শনের একটা বিশেষ মুহূর্ত বলে গণ্য করা এবং সেই মুর্হূতের বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা। দর্শনের এইরকম মুর্হূত হিসাবে তিনি উল্লেখ করছেন আরো দুইটা ঘটনার কথা - প্রাচীন গ্রীক দর্শন এবং আঠারো শতকের জার্মান দর্শনকে। যার বৈশিষ্ট্যকে তিনি বলছেন একইসাথে বৈশ্বিক এবং নির্দিষ্ট। আমার কাছে আরো মনে হৈছে যে, চিন্তাগুলির ছড়িয়ে পড়তে পারাটাই হয়তো এর বৈশ্বিকতা। যেমন গ্রীক দর্শনের শুরুটাকে তিনি ধরছেন প্যারামানডেস (খ্রীষ্টপূর্ব ৫১০ - খ্রীষ্টপূর্ব ৪৫০) থেকে অ্যারিষ্টটল (খ্রীষ্টপূর্ব ৩৮৪ - ৭ই মার্চ, খ্রীষ্টপূর্ব ৩২২) পর্যন্ত - এর মাঝখানে অবস্থিত গ্রীক চিন্তাবিদদের ধারণাগুলিই পরবর্তীকালের ইসলামিক কিংবা ক্রিশ্চিয়ান চিন্তাকে প্রভাবিত করছে, যা বিশ্বব্যাপী তার ধারণাগত অভিযানকে পরিচালিত করছে। একইভাবে জার্মান ক্ল্যাসিকাল চিন্তাও, শুধুমাত্র জার্মানীতেই না সারা ইউরোপ থেকে শুরু করে আম্রিকা, এশিয়া, আফ্রিকাতে তার চিন্তার চিহ্ন রাখছে, কারো পক্ষেই তাকে অস্বীকার করা যায় নাই। একইভাবে সার্ত্র থেকে দেল্যুজের এই যে পরিক্রমা তাকেও একই সম্ভাবনাময় বলে মনে হয়।
দ্বিতীয়ত, এই মুর্হূতটার বৈশিষ্ট্যগুলি হিসাবে বাদিউ চারটা পয়েন্ট দাঁড় করাইছেন। মজার ব্যাপার হচ্ছে এখানে যেমন, অ্যালান অর্ন্তভুক্ত হৈতে পারেন নাই, তেমনি বদ্রিয়াঁও অর্ন্তভুক্ত নন। অর্থাৎ, নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বা প্রশ্নের ভিত্তিতেই ক্রমটা চিহ্নিত। আর সম্ভবত এই বৈশিষ্ট্যগুলির আলোচনায় ফুকো এবং দেল্যুজের কিছু মিল আমরা দেখতে পাবো, সংক্ষেপে:
১. জার্মান দর্শনের একটা ক্রম হিসাবে নিটশে'কে একটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা
২. দর্শনকে রাজনৈতিক প্রশ্নের সাথে জড়িত করা,
৩. ভাষার জন্য নতুন একটা ইথিকসের সন্ধান করা
৪. দর্শন ও মনোবিশ্লেষণের প্রশ্নে অবস্থানগত ঐক্য পোষন করা
আর এইভাবে দেখতে গেলে এই বইটা হয়তো একটা চেষ্টা যে, কিভাবে ফুকো ও দেল্যুজ তাদের দর্শন-চিন্তাকে রাজনীতির সাথে সম্পৃত্ত করতে চাইতেছেন, তার কিছু নমুনা। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে, বাদিউ’র রাজনৈতিক অবস্থান কখনোই ফুকোর সাথে যায় নাই এবং দেল্যুজের ‘ঘটনা’ চিন্তারও তিনি ছিলেন একজন কঠিন সমালোচক।
এই বাংলা অনুবাদটি কবিসভাতে প্রচারিত হৈছিল, ২০০৬ সালে।
মূল ইংরেজী সূত্র: দি নিউ লেফট রিভিউ ৩৫, সেপ্টেম্বর-অক্টোবর ২০০৫। http://newleftreview.co.uk/Issue35.asp?Article=04

Thursday, March 13, 2008
দর্শন এবং রাজনীতি।অ্যালান বাদিউ।
দর্শন এবং রাজনীতি
অ্যালান বাদিউ
জুলাই/অগাস্ট, ১৯৯৯
প্লেটো থেকে শুরু করে আজ পর্যন্ত, একটা শব্দ আছে যা রাজনীতি সর্ম্পকে দার্শনিকদের সংশ্লিষ্টতাকে সংক্ষেপে বলতে পারে। এই শব্দটা হচ্ছে “ন্যায়বিচার” (Justice)। রাজনীতির প্রতি দার্শনিকের প্রশ্নটা এইরকম: একটা ন্যায়সঙ্গত রাজনৈতিক ওরিয়েন্টেশন কী সম্ভব? এমন একটা ওরিয়েন্টেশন যা চিন্তার প্রতি ন্যায় বিচার করবে? আমরা যা দিয়ে শুরু করতে পারি, তা হচ্ছে: অবিচার পরিষ্কার, ন্যায়বিচার অস্পষ্ট। যার প্রতি অবিচার হয়, সে অবিশ্যম্ভাবীভাবে তার প্রত্যক্ষদর্শী। কিন্তু কে এই ন্যায়বিচারকে যাচাই করবে? এখানে অবিচারের একটা প্রভাব আছে, আছে একটা যন্ত্রণা, একটা বিদ্রোহ। কিন্তু আবার, কোনকিছুই নাই যা ন্যায়বিচারকে নির্দেশ করে, যাকে জাঁকজমকপূর্ণভাবে বা একটা হৃদয়াবেগের মাধ্যমে প্রদর্শন করা সম্ভব।
তাহলে কি আমরা এই বলেই ক্ষান্ত দেবো যে, ন্যায়বিচার শুধুমাত্র অবিচারের অনুপস্থিতি? এটা কি একটা দ্বৈত অস্বীকৃতির একটা শূণ্য নিরপেক্ষতা? আমি তা মনে করি না। আমি এটাও মনে করি না যে, অবিচারকে উপলদ্ধি করা, অভিজ্ঞতা নেয়া বা সাবজেক্টিভভাবে দেখা সম্ভব; বা ন্যায়বিচার বুদ্ধিগ্রাহ্য, বা যুক্তিপূর্ণ বা অবজেক্টিভ একটা ব্যাপার। অবিচার ন্যায়বিচারের তাৎক্ষণিক কোন বিশৃঙ্খলা নয় যেখানে ন্যায়বিচার হচ্ছে আর্দশ একটা অবস্থা।
‘ন্যায়বিচার’ হচ্ছে দর্শনের একটা শব্দ, যদি অন্তঃত আমরা লিগ্যাল অর্থগুলিকে একপাশে সরিয়ে রাখি (আমরা অবশ্যই তা করছি), যা সম্পূর্ণভাবে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটদের দ্বারা ব্যবহৃত হয়। কিন্তু দর্শনের এই শব্দটা শর্তের ভিতর আছে। এটা রাজনৈতিক শর্তাধীন। কারণ দর্শন জানে সে এই সত্যগুলিকে পৃথিবীতে রিয়েলাইজ করতে অক্ষম যেখানে এটা যাচাই করা হয়। এমনকি প্লেটোও জানতেন, ন্যায়বিচার থাকার জন্য, এটা ধরে নিয়েছিলেন যে, দার্শনিক রাজা হবেন, কিন্তু এই ধরনের রাজা হওয়ার ব্যাপারটা দর্শনের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতির উপর, যা অসম্ভবপর থেকে যায়। আমরা তাকেই “ন্যায়বিচার” বলবো যার দ্বারা একটা দর্শন একটা রাজনৈতিক পরিস্থিতির ভিতর সত্যের সম্ভাবনাকে নির্দেশ করে।
বিশাল প্রায়োগিক রাজনৈতিক ওরিয়েন্টেশনের এই সত্যকে নিয়ে কিছুই করার নাই, যেমনটা আমরা জানি। তারা ক্ষমতা এবং মতামতগুলির একটা বীভৎস মিকশ্চারকে সংগঠিত করে। যে সাবজেক্টিটিভিটি তাদেরকে প্রাণবন্ত করে তা হচ্ছে গোষ্ঠী আর লবি, নির্বাচনী নিহিলিজম এবং কমিউনিটিগুলির অন্ধ সংঘর্ষ। দর্শনের এইসব নিয়ে কিছু বলার নাই, কারণ দর্শন শুধুমাত্র চিন্তা (thought) নিয়ে ভাবে, যখন এইসব ওরিয়েন্টেশনগুলি পরিষ্কারভাবে অ-চিন্তা (non-thoughts) হিসাবে প্রতিভাত হয়। তাদের কাছে সেই সাবজেক্টিভ উপাদানেরই গুরুত্ব আছে যাতে তাদের স্বার্থ আছে।
কয়েকটি রাজনৈতিক ওরিয়েন্টেশনগুলির, ইতিহাস জুড়ে দেখা যায়, সত্যের সাথে একটা সর্ম্পক ছিল বা থাকবে। একটা সত্য যা যৌথতার মতো একটা ব্যাপার। এখানে দুর্লভ কিছু প্রচেষ্টা আছে, অনেক সময় সংক্ষিপ্ত, কিন্তু তা শুধুমাত্র একবার দর্শনের শর্তের অধীনে থাকে যা দর্শন চিন্তা করতে পারে। এইসব রাজনৈতিক ক্রমগুলি অনন্যরকমের, তারা কোন গন্তব্য নির্ণয় করে না, তারা কোন স্মারক ইতিহাসও নির্মাণ করে না। যদিও দর্শন তাদেরকে আলাদা একটা সাধারণ বৈশিষ্ট্য হিসাবে দেখতে পারে। এই বৈশিষ্ট্যটা হচ্ছে যে, এই ওরিয়েন্টেশনগুলি চায় মানুষজন শুধুমাত্র তাদের শুধুমাত্র কড়া জেনেরিক (generic) মানবতা নিয়ে জড়িত হোক। তাদের কর্মের (action) মূলনীতিগুলির মাধ্যমে তারা স্বার্থের নির্দিষ্টতার প্রতি কোন অগ্রাধিকার দেয় না। এইসব রাজনৈতিক ওরিয়েন্টশনগুলি প্রবর্তিত করে একটা প্রতিনিধিত্বশীল সম্মিলিত চারিত্রের যা তার এজেন্টদেরকে সর্বোচ্চ (strictest) সমতার নির্দেশ করে।
এই ‘সমতা’ (equality) কী বোঝায়? সমতা বোঝায় যে, এই রাজনৈতিক অভিনেতা প্রতিনিধিত্ব করেন তার নির্দিষ্ট মানবিক চারিত্রের একমাত্র চিহ্ন হিসাবে। স্বার্থ (Interest) একটা নির্দিষ্টভাবে মানবিক চারিত্র নয়। প্রতিটি জীবন্ত সত্তারই তাদের স্বার্থগুলি রক্ষার জন্য একটি অপরিহার্যতা আছে। এই নির্দিষ্ট মানবিক চারিত্র হচ্ছে হচ্ছে সংক্ষেপে, চিন্তা এবং চিন্তার বাইরে কোন কিছু না যা একটা সত্যের পথকে দখল করে এবং মানুষকে পাহাড়ের পাশ দিয়ে নিয়ে যায়।
এইভাবে একটা রাজনৈতিক ওরিয়েন্টেশন দর্শনের অনুবর্তী হওয়ার যোগত্যা পায় ন্যায়বিচারের ধারণার ভিতর, একটা ওরিয়েন্টেশন যার অনন্য সাধারণ স্বতঃসিদ্ধতা হচ্ছে যে: মানুষ চিন্তা করে, মানুষ সত্যের যোগ্য। সেইন্ট-জাস্ট (Saint-Just) সত্যের চরিত্রের এইরকম কড়াকড়ি সমতাবাদী স্বীকৃতির কথা ভেবেছিলেন যখন ১৭৯৪ সালের এপ্রিলে, কনভেশন এর আগে তাকে সংজ্ঞায়িত করছিলেন: ‘আমাদের একটি সার্বজনীন চেতনা গড়ে উঠুক, যেখানে সকল হৃদয় ভালো আর মন্দের অনুভূতির প্রতি সমান হবে এবং এই চেতনার প্রবণতা জনগনকে নিয়ে যাক একটি সাধারণ ভালোর দিকে।’ আর পুরোপুরি একটা ভিন্ন রাজনৈতিক ক্রমের ভিতর, চীনে সাংস্কৃতিক বিপ্লবের সময় আমরা একই নীতি খুঁজে পাই, উদহারণস্বরূপ ১৯৬৬ সালের ৮ই অগাষ্ট ১৬ দফা সিদ্ধান্তে: ‘জনগণকে নিজেদেরকে শিক্ষিত হয়ে উঠতে দিন এই মহান বিপ্লবী আন্দোলনের মধ্যে দিয়ে, তাদেরকে নিজেদেরকে ঠিক করতে দিন এর মধ্যে আলাদা করার কোনটা ন্যায় আর কোনটা তা না।”
সূত্র:www.radicalphilosophy.com

সূত্র:
www.radicalphilosophy.com
Monday, February 18, 2008
বদ্রিয়াঁকে ভুলে যাওয়া

বদ্রিয়াঁকে ভুলে যাওয়া
সিলভেরি লটরিঙ্গার/ জঁ বদ্রিয়াঁ
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সিলভেরি: নিটশে যেমনটা বলেছেন, দার্শনিক অবশ্যই ক্রিয়ার অর্থোদ্ধার করবেন। তিনি অবশ্যই সমাজের ভিতর একে অপরের সাথে বিবাদমান শক্তিগুলির সক্রিয়ভাবে মূল্যায়ন করবেন। অন্যদিকে, আপনি ঘোষণা করেছেন “সামাজিকতার শেষ (the end of social)” বলে। আপনি হাইপোথাইজ করছেন একটা জটিল বাস্তবতা একটা বিমূর্তায়নের ভিতর, শুধুমাত্র বিমূর্তায়নটাকে তাৎক্ষণিকভাবে অ-বাস্তবতায় পাঠিয়ে দেয়ার জন্যে। কিন্তু আপনি যদি সামাজিকটাকে ধরে নেন শূণ্যীকরণ এর একটা শূণ্য রূপ, তাহলে তত্ত্বের জন্য কি ভূমিকা আর থাকে?
বদ্রিয়াঁ: যদি সামাজিক কখনো বিরাজ করে, এটা সমাজের একটা প্রতিনিধিত্ব করে না বা কোন সদর্থক অর্থেও না; বরং থাকে বিষয়গুলির বাস্তবতার প্রতি একটা মোকাবিলা হিসাবে, একটা বিষাক্ত মিথ হিসাবে। জর্জ বাতালি এইভাবেই সমাজবিদ্যাকে দেখেছিলেন: সামাজিকতার একটা প্রকৃতি এবং সমাজের প্রতি একটা মোকাবিলা হিসাবে।
সিলভেরি: কিন্তু সামাজিক যদি এতোটাই ওজনহীন হবে, তাহলে মিথ কি আক্রমণ করে? আর কি কারণে করে?
বদ্রিয়াঁ: আমি স্বীকার করি যে, তত্ত্বের প্রশ্ন আমাকে বিরক্ত করে। আজকে তত্ত্ব কোথায়? এটা কি সম্পূর্ণভাবে সেটেলাইজড (satellized)? তত্ত্ব কি ঘুরপাক খাচ্ছে সেই এলাকাগুলিতে যার বাস্তব ঘটনাগুলি নিয়ে কিছুই করার নাই? বিশ্লেষণ কি?
যতক্ষণ পর্যন্ত আপনি বিবেচনা করছেন যে, বাস্তব দুনিয়া বলে একটা ব্যাপার আছে, তত্ত্বের একটা জায়গা আছে, তর্কের খাতিরে বলা যাক একটা দ্বান্দ্বিকতামূলক সর্ম্পক; তাহলে তত্ত্ব এবং বাস্তবতা কোন একটা জায়গাতে এসে বিনিময় করা সম্ভব এবং এটাই হচ্ছে পরিচয়। এক্ষেত্রে, তাদের মধ্যে এখনো একটা যোগের জায়গা থাকে: আপনি দুনিয়াটাকে রূপান্তরিত করতে পারেন, আর তত্ত্ব দুনিয়াকে রূপান্তরিত করে . . .
আর এটা কখনোই আমার অবস্থান না। আরো ভালোভাবে বলতে গেলে, এটা কখনোই আমার অবস্থান ছিল না। কিন্তু আমি এটাকে সূত্রবদ্ধ করতে সফল হইনি। আমার মতে, তত্ত্ব হচ্ছে পুরোপুরিভাবে বাস্তবের প্রতি একটা মোকাবিলা, মোকাবিলা দুনিয়াটার প্রতি টিকে থাকার জন্যে; প্রায়ই, এর অতিরিক্ত, ঈশ্বরের টিকে থাকার প্রতি একটা মোকাবিলা। ধর্ম, প্রথমদিকে, তার খারেজি পর্বে, সবসময় ছিল একটা অস্বীকৃতি - অনেক সময় ছিল একটা হিংস্র কিছু - বাস্তব দুনিয়ার প্রতি, আর এটাই তাকে শক্তি দিয়েছিল। পরবর্তীতে, ধর্ম হয়ে উঠেছে মীমাংসার একটা প্রক্রিয়া, একটা আনন্দ বা বাস্তবতার মূলসূত্রের চাইতে। ভালো কথা, এটা তত্ত্বের ক্ষেত্রেও সত্যি: একটা তত্ত্ব চেষ্টা করতে পারে তার নিজের সাথে বাস্তবের মীমাংসা করার জন্য। আর তারপর এখানে একটা মূলসূত্র আছে সক্রিয় বিরোধিতার, একটা সম্পূর্ণ অমিমাংসিতার, অনেকটা সাদা-কালো সক্রিয় বিরোধিতা। আপনি মোকাবিলার একটা অবস্থান বজায় রাখেন, যা অ-বাস্তবতার চাইতে ভিন্ন কিছু।
সিলভেরি: তারপরও, এটা কি তা-ই না যা আপনি করেন: কোন স্থিতিকে সীমাবদ্ধতার দিকে ঠেলে দিয়ে অ-বাস্তব করে তোলা
বদ্রিয়াঁ: কিন্তু আমি বাস্তবতার উপর কোন অবস্থানকে ধরে রাখি না। বাস্তব বলে কিছু নাই (The real doesn't exist)। এটা হচ্ছে তত্ত্বের অনতিক্রম্য একটা সীমাবদ্ধতা। বাস্তবতা বিষয়সমুহের একটা বস্তুনিষ্ঠ অবস্থান নয়, এটাই হচ্ছে পয়েন্ট যেখানে তত্ত্ব কিছুই করতে পারে না।
এটা আবিশ্যিকভাবে তত্ত্বের ব্যর্থতাকে তৈরি করে না। এই বাস্তব আসলে তত্ত্বীয় স্বপ্ন-সৌধের প্রতি একটা মোকাবিলা। যা-ই হোক, এই পয়েন্টটাতে, তত্ত্ব আর তত্ত্ব থাকে না, এটা নিজেই ঘটনা হয়ে উঠে। এখানে কোন বাস্তবতা নাই যার প্রেক্ষিতে তত্ত্ব হয়ে উঠতে পারবে ভিন্নমতালম্বী বা খারেজি। বরং, বস্তুর বস্তুনিষ্ঠতাকে আমাদের অবশ্যই প্রয়োজন প্রশ্ন করা। এই বস্তুনিষ্ঠতা (objectivity) কি? এই তথাকথিত “বাস্তব দুনিয়ায়”, ঘটনাগুলি কি ঘটে না একটা বিচ্যুতির মাধ্যমে, একটা ক্ষেপনাস্ত্রের বাঁকা পথের (trajectory) মতো, একটা বাঁক এ, যা কখনোই বিবর্তনপ্রক্রিয়ার রৈখিক বাঁকের মতো না? সম্ভবত আমাদেরকে প্রবাহমান স্তরগুলির একটা মডেল দাঁড় করাতে হবে, ভূ-কম্পন ঘটিত (seismic) পরিভাষাগুলিতে কথাবলার জন্য, বির্পযয়গুলির তত্ত্বে। এই ভূ-কম্পনই হচ্ছে আমাদের রূপ, এটা হচ্ছে অভিসম্বন্ধিক (referential) এর পিছলানো এবং সরে যাওয়া, অবকাঠামোর শেষটা। এখানে কিছু বাকি নাই শুধুমাত্র বদলের গতিশীলতা ছাড়া যা উদ্রেক করে খুবই শক্তিশালী, টাটকা ঘটনাগুলি। ঘটনাগুলিকে আর বিপ্লব হিসাবে দেখা যায় না, অথবা উপরকাঠামোর পরিণতিগুলি হিসাবে, বরং স্কিডিং এর ভূ-ভগস্থ ফলাফলাগুলি, ভেঙ্গে যাওয়া জায়গাগুলিতে যেখানে ব্যাপারগুলি ঘটে। স্তরগুলির মধ্যে মহাদেশগুলি একসাথে মিলে যায় না, তারা একে অন্যের নিচে এবং উপরে পিছলায়। এখানে রেফারেন্স এর আর প্রক্রিয়া নাই আমাদেরকে বলার জন্য যে, বিষয়গুলির ভূগোলে কি ঘটছে। আমরা শুধুমাত্র একটা জিওসিমেট্রিক দৃষ্টিভঙ্গি নিতে পারি। হয়তো এটা একটা সমাজ, একটা মানসিকতা, একটা মানদন্ড গঠন করার ক্ষেত্রেও এটা সত্যি। বিষয়গুলি মুখোমুখি সম্মুখীন হয় না, তারা একে অপরকে ছাড়িয়ে যায়।
সবাই দাবি করে যে, “বাস্তব এর ভিতরে আছে”। কিন্তু বাস্তবতার স্বাদ সুস্পষ্ট নয়। বাস্তবে এর ভিতর কিছুই ঘটে না।
সিলভেরি: তাহলে আপনার জন্য, তত্ত্ব হয়ে উঠছে তার নিজস্ব এবং একমাত্র বাস্তবতা।
বদ্রিয়াঁ: একটা নির্দিষ্ট পয়েন্টে আমি অনুমান-অনুভব করি যে, বাস্তব এবং সামাজিক অনুশীলনগুলি বস্তুত আছে সেখানে, যা আমি শুরু করেছিলাম একটা ক্ষেপনাস্ত্রের বন্কিম পথে (trajectory) যা ক্রমশঃ আরো বিচ্যুত হচ্ছে, হয়ে উঠছে অসদৃশ্য। বাস্তবতার এই জিক-জ্যাক লাইনটাকে ধরার চেষ্ট করাটা ভুল হবে; এটাকে আপনার শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। তারপর বাস্তবতার প্রতি সর্ম্পকের কোন অভিযোগ কোন একটা পক্ষে পড়ে; আমরা সম্পূর্ণভাবে স্বেচ্ছাচারী একটা পরিস্থিতিতে পড়ে যাই, কিন্তু এটা একটা অকাট্য অর্ন্তগত প্রয়োজনীয়তা।
সিলভেরি: আমি বিস্মিত হবো, যদি তত্ত্বের নিজের ভিতরই এক ধরণের আন্ঞলিক “পিছলে যাওয়া” না থাকে। যখন তত্ত্ব তার নিজের যুক্তি অনুসরণ করে, নিজেকে গুছিয়ে নিতে সমর্থ হয়, তখন তার অর্ন্তধান হয়। এর সিদ্ধিই হচ্ছে এর বিলোপসাধনে।
বদ্রিয়াঁ: হ্যাঁ, আমি সত্যিকারভাবেই এটা বিশ্বাস করি। তত্ত্ব (আমি এখানে বলছি আমি কি করেছি) কি উৎপাদন করে, একটা মডেল নয়, বরং একটা ইউটোপিয়ান, একটা ঘটনার রূপক প্রতিনিধিত্ব, এমনকি ঘটনা তার পুরো ক্ষেপনাস্ত্রের বন্কিম পথে (trajectory) সম্পূর্ণতা পায়? আমি বিশ্বাস করি তত্ত্বের একটা গন্তব্য আছে, একটা বাঁক যা আমরা এড়িয়ে যেতে পারি না। আপনি জানেন যে আমি সবসময় ধারণাগুলিকে দৃশ্যমান করি এবং তারপর আমি দ্রুত তাদেরকে অদৃশ্য করি। এটাই হচ্ছে খেলাটা যা সবসময় গঠিত হচ্ছে। কড়াকড়িভাবে বলতে গেলে, কিছুই অবশিষ্ট থাকে না একটা বিহ্ববলতার বোধ ছাড়া। যদি এই খেলাটা না থাকতো তাহলে হয়তো লেখালেখিতে অথবা তত্ত্বীয়করণে কোন আনন্দই থাকতো না।
সিলভেরি: তত্ত্ব, অদৃশ্য হওয়ার আনন্দ হিসাবে . . . এটা কি কিছুটা আত্মঘাতী নয়?
বদ্রিয়াঁ: এটা আত্মঘাতী, তবে একটা ভালো দিক দিয়ে। অদৃশ্য হওয়ার একটা শিল্প আছে, একটা পথ আছে তাকে উপযোজিত করার এবং একটা পবিত্রতার পর্যায়ে তৈরি করার । এটা তাই, যা আমি তত্ত্ব এর ক্ষেত্রে অর্জন করার চেষ্টা করছি।
সিলভেরি: তত্ত্ব উল্টা-বিপর্যয় ঘটায় ( theory implodes) ।
বদ্রিয়াঁ: তত্ত্ব একমাত্র তখনই উল্টা-বিপর্যয় ঘটায় যখন সে তার নিজস্ব অর্থকে আত্মস্থ করে, তারপর সে তার নিজের মুছে যাওয়ার ক্ষেত্রে সিদ্ধিলাভ করে। সত্যিকারভাবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে পিছনের দিকে যে অর্থগুলি আমরা তৈরী করছি। একটা শূণ্যতা সৃষ্টি করা সহজ নয়, একটা অন্তঃস্ফুটনের জন্য এককেন্দ্রিক জটলা গঠন করা। আর তাছাড়াও, তার চারপাশে বিপর্যয় থাকে। আমরা কি বাস্তব এর উল্টা-বিপর্যয় ঘটাতে পারি আত্মহনন এর পুরোটা পথ পরিভ্রমণ না করে? অন্যদের সাথে আমাদের সর্ম্পকের ক্ষেত্রে, আমরা ক্রমাগতভাবে অর্ন্তধান এর প্রক্রিয়াটাতে খেলছি, আমাদেরকে দুর্লভ করে তোলার মাধ্যমে না, বরং অন্যদেরকে মোকাবিলা করার মাধ্যমে আমাদেরকে পুনরার্বিভাব করার জন্য। এটাই হচ্ছে “প্রলোভন”: ছড়িয়ে যাওয়ার বা বিজয়ের কোন প্রক্রিয়া নয়, বরং খেলার অন্তঃস্ফুটনের প্রক্রিয়া।
সিলভেরি: আপনি আসলে তত্ত্ব প্রদান করেছেন যেভাবে জুয়ারীরা ক্যাসিনোতে যায়। মনে হচ্ছে আপনি ধারণাগুলি নিয়ে খেলতে গিয়ে দুষ্টামিভরা আনন্দ পান নিজেকে বিন্দুমাত্র জড়িত না করে যে এর ফলশ্র“তিতে আপনি হেরে যেতে পারেন। আপনি ঝাঁপিয়ে পড়েন একটা তত্ত্বীয় বস্তুতে - উদাহারণ হিসাবে ফুকো, একটা ঠান্ডা প্রেমের সাথে, এবং তাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করেন তার নিজস্ব তৃষ্ঞা থেকে . . .
বদ্রিয়াঁ: অবশ্যই, বাজি ধরার ক্ষেত্রে কিছু আনন্দ থাকতে হবে, যা আসলে নবীত্বের কোন আনন্দ না অথবা আমি মনে করি, পূর্ণধ্বংসেরও না (ধ্বংস এর জন্য ধ্বংস করা)। সংক্ষেপে, একটা ন্যায়ভ্রষ্ট আনন্দ। তত্ত্বকে অবশ্যই খেলতে হবে একটা ভাগ্যের খেলা হিসাবে।
সিলভেরি: জুয়ার যেটা গোপন কথা, আমরা মানি যে, টাকা বলে কিছু নাই (money doesn't exist)। তত্ত্বের ক্ষেত্রেও কি একই গোপন কথা সত্যের সাথে তার সর্ম্পক বিষয়ে?
বদ্রিয়াঁ: তত্ত্বের গোপন-কথা, অবশ্য যে, সত্য বলে কিছু নাই (truth doesn't exist)। আপনি যে কোনভাবেই সত্যের মুখোমুখি হতে পারেন না, শুধুমাত্র কিছু উত্তেজনাকর যুক্তি দিয়ে খেলতে পারেন। সত্য গঠন করে একটা জায়গা যা কখনোই দখল করা সম্ভব না। পুরো স্ট্রাটেজীটা এটাকে দখল করা না বরং এর চারপাশে কাজ করা যাতে অন্যরা এতে ধরা পড়ে।
সিলভেরি: যদি তত্ত্ব কোনকিছু দখল করতে না পারে, এটা কি অন্তঃত প্রত্যাশা করতে পারে বা ত্বরান্বিত করতে পারে বিষয়গুলির বিপর্যয়ের রূপটাকে?
বদ্রিয়াঁ: ঘটনাগুলি সবসময় আমাদের আগে চলে, যেমনটা রিলকে বলেছেন, যে কারণে তারা সবসময় অনির্ণেয়। আমরা এটাকে কোনভাবেই এড়াতে পারি না যেহেতু ডিসকোর্স হচ্ছে রূপক (metaphor) এর এলাকার একটা বিষয়। আমরা দ্ব্যর্থক অজ্ঞাতকে (ambiguous extrapolations) ব্যবহার করার জন্য দায়ী। যখন আমরা একটা সত্যের দাবি করি, তখন আমরা শুধুমাত্র অর্থের প্রভাবগুলিকে একটা বিদ্যমান মডেলের ভিতর চূড়ান্ত দিকে ঠেলে দিই।
সিলভেরি: আপনি নিজেকে সব ধরণের রেফারেন্স স্টিটেম থেকে বিচ্ছিন্ন করেছেন, কিন্তু রেফান্সশিয়ালিটি থেকে নয়। আমি বিশ্বাস করি না যে, আপনি যেটাকে বাস্তবের প্রতি মোকাবিলা বলে বর্ণনা করছেন - তা তত্ত্বের আভ্যন্তরীণ এর প্রতি। আপনি জেনোলজিক্যাল ভক্সিমাটাকে (ফুকো) সমালোচনা করেন নাই, অথবা লিবিনাল অবস্থানটাকে (গিলেজ দেল্যুজ, ফেলিক্স গুট্টেরী), আপনি তাদেরকে উপরের দিকে ছুড়ে ফেলেছেন। আপনি পুরোপুরিভাবে সদ্ব্যবহার করেন যে গতি তাদেরকে প্রাণবন্ত করে, তাদের ধারণাগুলিকে সর্বোচ্চ পর্যন্ত অ্যাম্লিফাই করেন , তাদেরকে টেনে তোলেন আপনার নিজস্ব বিহ্বলতার ঘুর্ণিতে। আপনি তাদেরকে একটা অন্তহীন ঘূর্নাবর্তে স্থাপন করেন, যা লেভি-ত্রস্ত এর মিথগুলির প্রতি আচরণগুলির মতো, তাদেরকে একটু একটু করে নিজের নিঃশেষিত অবস্থার দিকে আগানো।
বদ্রিয়াঁ: এটা ঠিক আছে। তত্ত্ব শেষ হয়েছে (exterminated)। এটার আর কোন পরিভাষা নাই। এটা এক ধরণের অর্ন্তধান।
সিলভেরি: তত্ত্বকে তার নিজের সীমাবদ্ধতার দিকে ঠেলে দেয়ার মাধ্যমে আপনি যা করেন তা হচ্ছে এটাকে অতি-বাস্তব করে তোলা। আপনি তত্ত্ব থেকে বের করে নেন যদি তার কোন মর্মবস্তু থাকে, এবং তারপর আপনি তাকে “ভুলে যান” যেমনটা একটা শরীরের ঝুলে থাকাটাকে পিছনে ফেলে যাওয়া। এমনকি আপনি বাস্তবের ভানও করেন না, আপনি ঈশ্বরের উকিল হিসাবে খেলেন, তত্ত্বের শয়তানী প্রতিভা হিসাবে। ফুকোর চাইতেও বেশি ফুকোডিয়ান, আপনি তার মাইক্রোফিজিক্সটাকে বাষ্পীভুত করেন; দেল্যুজ এবং গুট্টেরীর চাইতেও বেশি সিজো, আপনি তাদের পরিবর্তনপরম্পরাগুলির (fluxes) মধ্যে দুই পা ফাঁক করে দাঁড়ান, তাদেরকে বিশ্রামের কোন জায়গা দিতে অস্বীকার করেন। আপনি অধিবিদ্যক নন, আপনি চান যে মানুষ আপনাকে গ্রহণ করুক একজন মেটা-থিওরেশিয়ান হিসাবে। তত্ত্বের একজন “স্টিমুলেটর” হিসাবে। আশ্চর্য নয় যে, তাত্ত্বিকরা আপনাকে অভিযুক্ত করে একজন উস্কানিদাতা এজেন্ট হিসাবে। আপনি তাত্ত্বিক নন, আপনি বাজে। আপনি তত্ত্বকে উপযোজিত করেন এবং এটাকে অনিশ্চিত করে তোলেন। আপনি এটাকে একটা ঐশ্বরিকতার ভিতর ফেলে দেন যার ভিতর দিয়ে আপনি দুনিয়াকে আপনাকে অনুসরণ করার স্পর্ধা দেখান।
বদ্রিয়াঁ: তত্ত্ব নিজেই একটা অনুকরণ। অন্তঃত যেভাবে আমি এটাকে ব্যবহার করি। অনুকরণ এবং মোকাবিলা, উভয়ই।
সিলভেরি: আপনি ধারণাগুলিকে ধরে ফেলেন তাদের নিজস্ব ফাঁদে - যার প্রতিটা নিশ্চিতিকে মুছে দেন আনুগত্যের মাধ্যমে। এটাই হচ্ছে “হাস্যরস” এর জায়গা যাকে দেল্যুজ তত্ত্বীয়করণ করেছেন। যদিও আপনি হাস্যরসকে তত্ত্বীয়করণ করেন নাই, আপনি তত্ত্বকে কৌতুককর করে তোলেছেন। আপনি গ্রহণ করেছেন অবোধ্য ঔদ্ধত্যকে যেখানে চাকর তার মনিবকে (তার বুদ্ধিচর্চাকারী মনিবদেরকে) চ্যালেন্ঞ করে, তাকে গুরুত্বপূর্নভাবে নেয়ার জন্য। আপনাকে ধোঁকাবাজ বলাটা বোঝাবে আপনার খেলাতে জড়িয়ে পড়া, কিন্তু আপনার চ্যালেন্ঞকে এড়িয়ে যাওয়া মানে আপনাকে একটা হাত ধার দেয়া। আপনি তাদেরকে “ভুলে যান” যাদেরকে আপনি প্রেতাত্মা বানিয়ে দিয়েছেন, কিন্তু আপনি নিজেকে কখনো ভুলতে দেন না। এক্ষেত্রে আপনি হচ্ছেন একদম মাধ্যম (media) এর মতো। কি আপনাকে অনুমতি দেয় এটাকে এত ভালোভাবে বোঝার জন্য, এটাই যে এর ভিতর আপনি নিজেও অর্ন্তভুক্ত। আপনারা উভয়েই একই খেলাটা খেলেন, উভয়েই একই স্ট্রাটেজীটা ব্যবহার করেন। আপনি মাধ্যমটি সর্ম্পকে বলেন না, মাধ্যমটি আপনার ভিতর দিয়ে বলে। যখনই আপনি আপনার তত্ত্বীয় পর্দায় হাজির হন, ইতিহাসের মহান মিথগুলিকে পরিণত করেন একটা সোপ অপেরা অথবা সিরিয়ালগুলিতে, যেমনটা লেভি-তস্ত্র হয়তো বলতেন। আপনি তাদেরকে টিভি “হলোকাস্ট” এর ভাগ্য ভাগ করার জন্য তৈরি করেন, যা আপনি খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন।৩
বদ্রিয়াঁ: আমি ইতিহাসকে অস্বীকার করি না। এটা একটা বিশাল খেলনা।
সিলভেরি: হ্যাঁ, যদি আপনি শিরিষের আঠার মতো পর্দার সাথে লেগে থাকেন, ইমেজগুলি দিয়ে চুষা হয়ে যান বা মুগ্ধ হন ইন্দ্রিয়বিলাসী পরিবর্তনগুলি দিয়ে।
বদ্রিয়াঁ: আমাদের এন্টি-গন্তব্য হচেছ মিডিয়া মহাবিশ্ব। আমি দেখি না কিভাবে এই মানসিক লাফটা দিতে হবে যা সম্ভব করে তোলবে ভগ্নাংশগুলিতে বা নিয়তির মতো এলাকাগুলিতে পৌঁছাতে যেখানে বিষয়গুলি সত্যিকারভাবেই ঘটছে। সম্মিলিতভাবে, আমরা আছি তথ্যের রেডিও-অ্যাকক্টিভ পর্দার পিছনে। এই পর্দার পিছনে চলে যাওয়াটা আর সম্ভব নয়, নিজের ছায়ার উপর লাফিয়ে পড়ার চাইতে।
সিলভেরি: আপনি সেইসব অল্প কয়েকজন চিন্তাবিদদের একজন যে মিডিয়ার গোরগোন (gorgon) এর মুখোমুখি হয়েছেন এর ভিতরে থেকেই, পঙ্গু হয়ে যাওয়ার ঝুঁকি নিয়েই। এরপরও, আপনিও আপনার নিজস্ব মোহটাতে থেকে বশীভুত হওয়ার জন্য একটা বৈরিতাকে চান। এর সঙ্গী মিডিয়া হতে পারে না, যেহেতু আপনি নিজেই পর্দার পিছনে আছেন; বাস্তবতাও হতে পারে না, যাকে আপনি অনেক পিছনে ফেলে এসছেন। এই সঙ্গী হচ্ছে তত্ত্ব। প্যারাডক্সের চাষাবাদ করে তত্ত্বের আকস্মিক পরিবর্তন করা, তার ভিশনটাকে তছনছ করা, একটা সন্কট এ তুলে নিয়ে আসা তার নিজের সিরিয়াসনেস এর কার্ডগুলি খেলা বা দেখিয়ে দেয়া - এই যে বিষয়গুলি, আমি বিশ্বাস করি, আপনার আনন্দ, একমাত্র আনন্দ হয়তো বা, অথবা একমাত্র সামাজিকতা (socializable ) . . .
বদ্রিয়াঁ: আমি স্বীকার করছি যে, আমি খুবই উপভোগ করি এই আকস্মিকভাবে পরিবর্র্তনের (revulsion) খেপানোটাকে। কিন্তু এর পরপরই লোকজন জিজ্ঞাসা করে, “আমরা এটা দিয়ে কী করতে পারি?” সবকিছুর পর এটা নির্ভর করে একটা অসাধারণ চাতুর্যের (deception) উপর। এর থেকে কিছুই পাওয়ার নাই।
১. “দ্য এন্ড অফ দ্য সোশাল” হচ্ছে দ্বিতীয় ভাগ “ইন দ্য শ্যাডো অফ দি সাইলেন্ট মেজরিটিস” (নিউইর্য়ক, সেমিওটেক্সট (ই) ফরেন এজেন্ট সিরিজ, ১৯৮৩)
২. ফরগেট ফুকো (নিউইর্য়ক, সেমিওটেক্সট (ই) ফরেন এজেন্ট সিরিজ, ১৯৮৬)
৩. Simulacres et Simulation (প্যারিস: গ্যারি, ১৯৮১)

বদ্রিয়াঁ ১৯৭৭ সালে একটা বই লিখেন “ফরগেট ফুকো” নামে। জানা যায় যে, লিখাটা তিনি প্রথমে ক্রিটিক পত্রিকাতে পাঠান, যার তখন সম্পাদক ছিলেন, মিশেল ফুকো। ফুকো সেইটা ছাপান নাই এবং লিখাটার কোন প্রতিউত্তরও করেন নাই। এই লিখা ব্রদিয়াঁকে ফ্রান্সে যথেষ্ঠ অ-জনপ্রিয় করে তোলে বলেও ধারণা করা হয়। এই কথা-বার্তাটা সেই রচনার উপর ভিত্তি করেই নেয়া, যা নিছিলেন, তার ইংরেজী অনুবাদক।
Subscribe to:
Posts (Atom)